• Home
  • দেশ
  • অনশন ভাঙা নিয়ে মোদি সরকারকে নতুন শর্ত সোনমের

অনশন ভাঙা নিয়ে মোদি সরকারকে নতুন শর্ত সোনমের

Image

দেবজিৎ মুখার্জি: অনশন ভাঙা নিয়ে এবার মোদি সরকারকে নতুন শর্ত সোনম ওয়াংচুকের। বুধবার মেদান্ত হাসপাতাল থেকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকে চিঠিতে জানান, “গত ২০ জুলাই সংসদ অভিযানে পুলিশ আন্দোলনকারীদের উপর শৃঙ্খলা বজায় রাখা সত্ত্বেও বলপ্রয়োগ করেছে। আমি আশা করি, তাঁদের বিরুদ্ধে করা হবে না কোনও আইনি পদক্ষেপ। করা হবে না তাঁদের হেনস্তা। আর যেন ক্ষুণ্ণ করা না হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি আস্থা। কেন্দ্রের থেকে এই আশ্বাস মিললে আমি অনশন প্রত্যাহার করব। আমি বিশ্বাস করব, সরকার কথা শুনেছে আমার এবং লক্ষ লক্ষ তরুণ ভারতীয়দের। কিন্তু যদি না মেলে আশ্বাস, তাহলে আমি বাধ্য হব অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে। আমি এও আশা করি যে, পুলিশ আর বলপ্রয়োগ করবে না এই আন্দোলন দমাতে।” অন্যদিকে, মন্ত্রীদের ধন্যবাদও জানিয়েছেন সোনম হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করে অনশন তোলার অনুরোধ জানানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top