দেবজিৎ মুখার্জি: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ নিয়ে বিস্ফোরক পোস্ট সাহিত্যিক তসলিমা নাসরিনের। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “যন্তর মন্তরে ককরোচদের সমবেত হতে দেখে আমার মনে পড়ে যায় বাংলাদেশের জুলাই ২০২৪ আন্দোলনের কথা। এরপর যা ঘটেছিল, তার মূল্য এখন দিতে হচ্ছে পুরো বাংলাদেশকেই। জুলাই আন্দোলনের পর থেকে আমি যেখানেই ছাত্রদের সমবেত হতে দেখি, এক ধরনের আশঙ্কা আমার মধ্যে কাজ করে। আমি এখন আর সহজে এই ধরনের সমাবেশকে বিশ্বাস করতে পারি না। ২০২৪ সালের জুলাই আমাকে শিখিয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় না সব ছাত্র আন্দোলন। স্বাধীনতার দিকে নিয়ে যায় না সব সরকারবিরোধী আন্দোলন। সব বিপ্লবই সত্যিকারের বিপ্লব নয়। কিছু বিপ্লব আরও ভয়ংকর অন্ধকারের দরজা খুলে দেয় পুরোনো শাসনব্যবস্থাকে উৎখাত করে।”
“মনে পড়ে বাংলাদেশের জুলাই ২০২৪ আন্দোলনের কথা” সিজেপি আন্দোলন নিয়ে বিস্ফোরক তসলিমা

Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










