দেবজিৎ মুখার্জি: সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীকে আক্রমণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তাঁর দাবি, পড়ুয়াদের দাবিদাওয়া নিয়ে রাজনীতি এবং তাঁদের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা উচিত নয়। রাহুলকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, “আপনি আগ্রহী নন ছাত্রছাত্রীদের কল্যাণে, এই বিষয়টি থেকে আপনি রাজনৈতিক সুবিধা নিতে চান।” পাশাপাশি রাহুলের ‘মোদির সরকারের আমলে দেড়শোর বেশি পরীক্ষার প্রশ্নফাঁস’ মন্তব্যের পাল্টা দেন তিনি। অ-বিজেপি রাজ্যগুলিতে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের তালিকা তুলে ধরে তিনি বলেন, “আপনি এত বাছাই করেন কেন তথ্য দেওয়ার ক্ষেত্রে?”
“পড়ুয়াদের নিয়ে রাজনীতি উচিত নয়” রাহুলকে কটাক্ষ নাড্ডার

Tags:
Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










