• Home
  • দেশ
  • তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মোদিকে, থাকবেন তিনি?

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মোদিকে, থাকবেন তিনি?

Image

নিউজ ডেস্ক: হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেখানে উপস্থিত থাকবেন?

প্রসঙ্গত, সাড়ে তিন দশক পর গত বৃহস্পতিবার বাংলাদেশে হয় জাতীয় সাংসদ নির্বাচন। ২৯৯ আসনে ভোট হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয় সেই দেশের নির্বাচন কমিশনের তরফ থেকে। তারা জানিয়েছে যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ সিটের ফলাফল পরে জানানো হবে। সচিব আখতার আহমেদ জানিয়েছেন বিএনপি জোটের ঝুলিতে গিয়েছে ২১২টি আসন, জামাত পেয়েছে ৭৭টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি এবং বাকি ৭টি গেছে স্বতন্ত্র প্রার্থীর দখলে।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে অভিনন্দন জানানো হয় তারেক রহমানকে। নিজের এক্স হ্যান্ডেল থেকে লেখেন, “আমার তরফ থেকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। আপনার জয় থেকে স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকরা আপনার নেতৃত্বের উপর আস্থা রাখছেন। ভারত রয়েছে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে। আশা করি ভারতের সঙ্গে আরও সম্পর্ক এগিয়ে যাবে আপনার নেতৃত্বাধীন বাংলাদেশের।” পরে ফোন করেও অভিনন্দন জানান তিনি।

যদিও বিএনপির তরফ থেকেও ধন্যবাদ জানানো হয় মোদিকে। দলের অন্যতম শীর্ষ নেতা নজরুল ইসলাম খান বলেছেন, “বিএনপি সরকারের আমলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে।” এরপরই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। সমস্ত গণতন্ত্রই নাগরিকদের জনমতকে মেনে নেবে এবং সেটাই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সেই দেশের হাল ধরেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহাম্মদ ইউনুস। তবে তারপর থেকে গোটা বাংলাদেশজুড়ে শুরু হয় ভয়াবহ অশান্তি। আওয়ামি লিগের নেতা-কর্মী থেকে শুরু করে হিন্দু নির্যাতন ও হত্যা, সবটাই দেখা যায়। বলা ভালো, মৌলবাদীদের উগ্রতা একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। একাধিকবার ভারতকে হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয় শেখ হাসিনাকে বাংলাদেশে না ফেরত পাঠানোর জন্য। তবে অবশেষে সেখানে নির্বাচন হয় এবং বড় ব্যবধানে জয় পেয়ে ক্ষমতায় আসে বিএনপি। এবার দেখার বিষয় যে তাদের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হয়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top