• Home
  • খেলা
  • ভবিষ্যদ্বাণী ফেল হতেই জার্মান অর্থনীতিবিদকে খোঁচা নেইমারের

ভবিষ্যদ্বাণী ফেল হতেই জার্মান অর্থনীতিবিদকে খোঁচা নেইমারের

Image

নিউজ ডেস্ক: জাপানকে পরাজিত করে চলতি বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’এর টিকিট পাকা করে নিয়েছে ব্রাজিল। এরপরই আসরে নামলেন দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি কটাক্ষ করলেন জোয়াকিম ক্লেমেন্ট নামে এক জার্মান অর্থনীতিবিদকে, যা জনসম্মুখে আসতেই হইচই পড়েছে বিশ্ব ফুটবলে। বলা ভালো, অনেকে নেইমারের এভাবে জবাব দেওয়াকে সমর্থনও করেছেন। 

অতীতে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের একাধিক ভবিষ্যদ্বাণী মিলেছিল। তবে এবার তাঁর দুই ভবিষ্যদ্বাণীই মেলেনি। প্রথমত তিনি বলেছিলেন যে জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ব্রাজিল, যা হয়নি অবশেষে। ২-১ গোলে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে দিয়েছে সাম্বা বাহিনী। দ্বিতীয়ত, তিনি বলেছিলেন যে নেদারল্যান্ডসের হাতে বিশ্বকাপ উঠবে। কিন্তু সেটাও হয়নি। অর্থাৎ মেলেনি তাঁর ভবিষ্যদ্বাণী। শুধু তাই নয়, বর্তমান ব্রাজিল দলকেও তিনি কটাক্ষ করেছিলেন এবং দাবি করেছিলেন যে এই দল আগের দলগুলির মতো শক্তিশালী নয়।

জাপানকে ব্রাজিল পরাজিত করার পরই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নেইমার এবং লেখেন, “পরের বিশ্বকাপে চেষ্টা করবেন;মি. জোয়াকিম ক্লেমেন্ট।” মরক্কোর হাতে নেদারল্যান্ডস পরাজিত হওয়ার পর তিনি ফের পোস্ট করেন। এবার নেইমার লেখেন, “আপনি ফের ব্যর্থ হলেন।” এই পোস্ট ফুটবলপ্রেমীদের চোখে পড়ার পরই রীতিমতো হইচই পড়ে যায়। এবার দেখার বিষয় যে ‘রাউন্ড অফ ১৬’তে কেমন পারফর্ম করে ব্রাজিল। এবার তারা বিশ্বকাপ ওঠায় কিনা, সেদিকেই এখন নজর রয়েছে বিশ্ব ফুটবলের। তবে যেই ফর্মে রয়েছে গোটা দল, তাতে তারা জিতবে বলে অনেকে আশা করছেন।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top