“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার হাজরা রণক্ষেত্রের চেহারা নেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিল ঘিরে। বিজেপির বিরুদ্ধে মিছিলে হামলার অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, পুলিশের ভূমিকারও নিন্দা করা হয় তাঁর তরফ থেকে। সেই প্রসঙ্গ তুলে ফেসবুক থেকে বিদ্রোহীদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেইমানদের কথায় বেইমানি না করতে বলেন। 

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের পোলিং এজেন্ট হয়েছেন।” সেই সূত্রেই তাঁর বক্তব্য, “এখনও সময় আছে। বেইমানি করবেন না বেইমানদের কথায়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক বার্তা ভাইরাল হতেই শুরু হয় নেটিজেনদের কমেন্ট করা। অনেকে তাঁর পক্ষে কথা বলেন, আবার অনেকে বিপক্ষে। যদিও এক্ষেত্রে দিনের শেষে দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কতটা প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, কলকাতা উচ্চ আদালতের নির্দেশানুযায়ী বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় কালীঘাট তৃণমূলের। তবে কিছু দূর এগোতেই শুরু হয় অশান্তি। মিছিল চলাকালীন ওঠে ‘চোর চোর’ স্লোগান ল। শুধু তাই নয়, রাস্তার একপাশ থেকে বাজে ‘মাছ চোর’ গানও। মমতাপন্থী তৃণমূলের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি কর্মী-সমর্থকেরা। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা পরে রূপ নেয় হাতাহাতির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে আর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে বঙ্গ রাজনৈতিক মহল।

Releated Posts

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

মমতার প্রতিবাদ মিছিল ঘিরে অশান্তি হাজরায়

কলকাতা উচ্চ আদালতের নির্দেশানুযায়ী বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় কালীঘাট তৃণমূলের। তবে কিছু দূর এগোতেই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top