• Home
  • খেলা
  • “মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

Image

নিউজ ডেস্ক: “মেনে নেওয়া যায় না” ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বড় মার্জিনে পরাজিত হওয়ার পর নিজের অবস্থান জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, দলকে এই পরাজয় মেনে নিয়ে দেখতে হবে যে কী ভুল করেছে তারা। পাশাপাশি, তিনি এটাও স্বীকার করেন যে পরিস্থিতির সঙ্গে বানাতে পারেননি দলের ক্রিকেটাররা। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে এই পরাজয় থেকে অনেককিছু শেখাও হয়েছে। 

মঙ্গলবার ম্যাচটি খেলা হয় নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করে ৭ উইকেটে ২০১। জবাবে রান তাড়া করতে নেমে ৭৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস, যা দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছেন, তা সহজেই অনুমেয়। এই লজ্জাজনক পরাজয় নিয়ে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান জানালেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি স্পষ্ট করেন যে এই পরাজয় মেনে নেওয়া যায় না। 

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে দেখা উচিত কোথায় ভুল হয়েছে।” তাঁর সংযোজন, “দেখে মনে হয় না যে ওটা ২০০ রান করার উইকেট। তাছাড়া যেভাবে আমরা ব্যাট করেছি, পাওয়ারপ্লেতে আমরা চারটি উইকেট হারিয়েছিলাম। আমার মনে হয় সেখানেই আমরা পরাজিত হয়েছি।” 

যদিও শ্রেয়াস এটা স্বীকার করে নেন যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি দলের ক্রিকেটাররা। তবে তিনি বলেন, “আমরা নিঃসন্দেহে খুব বাজে ক্রিকেট খেলেছি, কিন্তু তা থেকে অনেক কিছু শেখারও আছে। অবশ্যই সকলকে নিজে থেকে ভাবতে হবে এবং দেখতে হবে কীভাবে তারা ম্যাচ জিততে পারে এবং তেমন দায়িত্ব নিতে পারে।” এবার দেখার বিষয় যে সিরিজের বাকি দুটি ম্যাচ জিতে ড্র করতে পারে কিনা তারা। কী হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার।

Releated Posts

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

রোনাল্ডোদের বাইরের দরজা দেখিয়ে পরবর্তী রাউন্ডে স্পেন

ম্যাচের ফলাফল ১-০। একেবারে শেষ মুহূর্তে এসে গোল খায় পর্তুগাল। এরপর মরিয়া চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা।…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top