• Home
  • জেলার খবর
  • “আমি খুশি দাদার কাজে” শুভেন্দুর প্রশংসা বারুইপুর ধর্ষণকাণ্ডের নির্যাতিতার বাবার

“আমি খুশি দাদার কাজে” শুভেন্দুর প্রশংসা বারুইপুর ধর্ষণকাণ্ডের নির্যাতিতার বাবার

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মন্ডল। ঘটনা নিয়ে পুলিশের প্রশংসা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন নির্যাতিতার বাবা। তিনি জানান যে মুখ্যমন্ত্রীর উপর তাঁর পূর্ণ ভরসা আছে এবং তিনি তাঁর কাজে খুশি। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেন যে পুলিশ খুব ভালো কাজ করেছে এবং তিনি বিশ্বাস করেন যে তাঁর মেয়ে বিচার পাবে।

নির্যাতিতার বাবার বক্তব্য, “মুখ্যমন্ত্রী আমার দাদা। উনি আমাকে কথা দিয়েছিলেন ছাড় পাবে না দোষীরা। দাদার উপর পুরো ভরসা আছে আমার। আমি খুশি দাদার কাজে। খুব ভালো কাজ করেছে পুলিশও। আমার বিশ্বাস, আমার মেয়ে বিচার পাবে।” যদিও তিনি একা নন, মুখ্যমন্ত্রী যেভাবে এই ঘটনায় একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন, তার প্রশংসা করেছেন অনেকে। 

প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডের তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে লাগে পুলিশের, যাতে নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডলকে রাস্তা দিয়ে দেখা হাঁটতে দেখা গিয়েছিল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং জেরা করে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্র মারফত খবর, ঘটনার পুনর্নিমাণ করতে মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। তদন্তকারীদের দাবি, তখন পুলিশের বন্দুক হাতিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশকে বাধ্য হয়ে পাল্টা গুলি চালাতে হয়। রক্তাক্ত অবস্থায় প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top