• Home
  • খেলা
  • শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

Image

নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে নিল বেলজিয়াম। ‘রাউন্ড অফ ১৬’তে তারা বাইরের রাস্তা দেখালো আমেরিকাকে। একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি। গোলের বন্যা বয়েছে গোটা ম্যাচজুড়ে।

মঙ্গলবার ম্যাচটি খেলা হয় সিয়াটেলের সিয়াটেল স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই বেলজিয়ামের উপর চাপ বাড়ানোর চেষ্টা করে আমেরিকা। তবে নবম মিনিটে খাতা খোলে বেলজিয়াম। দলকে এগিয়ে দেন কেটালায়ের। তবে ৩১ মিনিটে ম্যাচে ফিরে আমেরিকা। গোল করে তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেন টিলম্যান। তবে তার কয়েক মিনিটের মধ্যেই ফের ব্যবধান বাড়িয়ে না বেলজিয়াম। ৩৩ মিনিটে আসে তাদের দ্বিতীয় গোল। এবারও গোলদাতা সেই কেটালায়ের। এরপর আমেরিকার তরফ থেকে চেষ্টা করা হয় দ্বিতীয় গোলটি করে ফের সমতা ফেরানোর। তবে তারা পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ১-২ গোলে।

দ্বিতীয়ার্ধেও একই ধাঁচে খেলতে থাকে দুই দল। তবে এবার আরো বেশি আক্রমণত্বক ফুটবল খেললেও দাগ কাটতে পারেনি আমেরিকা। একের পর এক সুযোগ হাতছাড়া হয় তাদের। অন্যদিকে সুযোগ পেয়ে, তা কাজে লাগাতে সফল হয় বেলজিয়াম। ৫৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ভ্যানাকেন। চতুর্থ এবং অন্তিম গোলটি আছে ৯০ মিনিটের অতিক্রমের পর। এবারের গোলদাতা লুকাকু। অবশেষে ম্যাচ শেষ হয় ৪-১ ফলাফলে এবং পরবর্তী রাউন্ডে চলে যায় বেলজিয়াম। এবার দেখার বিষয় যে সেখানে তারা কেমন পারফর্ম করে।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

রোনাল্ডোদের বাইরের দরজা দেখিয়ে পরবর্তী রাউন্ডে স্পেন

ম্যাচের ফলাফল ১-০। একেবারে শেষ মুহূর্তে এসে গোল খায় পর্তুগাল। এরপর মরিয়া চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা।…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top