• Home
  • খেলা
  • পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

Image

নিউজ ডেস্ক: মেসিদের এক অকল্পনীয় প্রত্যাবর্তনের সাক্ষী হলো গোটা আটলান্টা স্টেডিয়াম। ০-২তে পিছিয়ে থেকে ৩-২ ফলাফলে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলল আর্জেন্টিনা। শেষের কয়েকটি মিনিট মিশরের উপর রীতিমতো ছোড়ি ঘোড়ায় আর্জেন্টিনা। যদিও ফুটবলপ্রেমীদের, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকদের, হতাশ করেছে মেসির পেনাল্টি মিস। চলতি বিশ্বকাপে ফের এমন অস্বস্তির সম্মুখীন হতে হল তাঁকে। যদিও শেষ পর্যন্ত গোল করে নিজের ও দলের সম্মানরক্ষা করতে সফল হয়েছেন তিনি।

তবে ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হলো মিশরের তরফ থেকে। ঘটনার সূত্রপাত তাদের একটি গোল বাতিল করা থেকে। তাদের দ্বিতীয় গোলটি আসে ৬৭ মিনিটে জিকোর দ্বারা। তবে তার আগে জিকোরই একটি গোল বাতিল করা হয়। বিতর্ক তৈরি হয় মিশরের রক্ষণ প্রান্তে একটি ফাউল ঘিরে। রেফারি জবরদস্তি VARএর সাহায্য নিয়ে বাতিল করেন গোল। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে মুখ খোলেন জিকো। তিনি বলেন, “আর্জেন্টিনাকে কাপটা দিয়ে দিলেই হয়। এতগুলো দলকে ডেকে কেন বিশ্বকাপ হচ্ছে? পক্ষপাতিত্ব করেছে রেফারি। নাহলে এই ম্যাচ আমরা জিততাম।”

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা ভাল হবে। ঠিক সেই কারণেই জোর করে হারিয়ে দেওয়া হল মিশরকে। আমরা রেফারির বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাব।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। ফিফা বিষয়টি নিয়ে কী পদক্ষেপ করে বা কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র ফুটবল মহল। প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

রোনাল্ডোদের বাইরের দরজা দেখিয়ে পরবর্তী রাউন্ডে স্পেন

ম্যাচের ফলাফল ১-০। একেবারে শেষ মুহূর্তে এসে গোল খায় পর্তুগাল। এরপর মরিয়া চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা।…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top