• Home
  • খেলা
  • “পুরো দুনিয়া আমার কাছে” উইন্ডিজদের হারিয়ে দাবি নায়ক সঞ্জুর

“পুরো দুনিয়া আমার কাছে” উইন্ডিজদের হারিয়ে দাবি নায়ক সঞ্জুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আসলে এটা পুরো দুনিয়া আমার কাছে” ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচের সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে যেদিন থেকে খেলতে শুরু করেছেন এবং দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন, সেদিন থেকেই তিনি মনে করেন যে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। 

সঞ্জু বলেন, “আসলে এটা পুরো দুনিয়া আমার কাছে। আমি মনে করি যেদিন থেকে আমি খেলতে শুরু করেছি, স্বপ্ন দেখতে শুরু করেছি দেশের হয়ে খেলার, আমি মনে করি সেদিন থেকেই অপেক্ষা করছিলাম এই দিনটির জন্য এবং খুব কৃতজ্ঞ।” এর সঙ্গে নিজের উত্থান-পতনে ভরা সফরের কথাও তুলে ধরেন সঞ্জু। তিনি বলেন, “আমি নিজেকে সন্দেহ করে চলেছিলাম। কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বশক্তিমান প্রভুর প্রতি আমাকে আজ আশীর্বাদ করার জন্য।”

প্রসঙ্গত, রবিবার ম্যাচটি খেলা হয় কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা ভালই হয় ওয়েস্ট ইন্ডিজের। নবম ওভারে প্রথম উইকেটটি পড়ে তাদের। বরুণ চক্রবর্তীর বলে ৩২ রানে আউট হন দলের অধিনায়ক শেহ হোপ। এরপর দ্বাদশ ওভারে পরপর দুটি উইকেট হারায় তারা। দুটি উইকেটই নিজের ঝুলিতে তোলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জাস্পৃত বুমরাহ। ২৭ রান করে আউট হন হিটমায়ের এবং ৪০ রানে আউট হন চেজ। ১৫তম ওভারের শুরুতেই ১৪ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শারফেন রুদারফোর্ড। শেষ পর্যন্ত ৩৪ এবং ৩৭ রানে অপরাজিত থাকেন রোভমান পাওয়েল ও জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯৫।

জবাবে রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হলেও পাঁচ ওভারের মধ্যেই দুটি উইকেট হারায় তারা। অভিষেক শর্মা ও ঈশান কিশান, দুজনেই ১০ রান করে আউট হয়ে যান। অভিষেককে আউট করেন আকিল হোসেন এবং ঈশানকে জেসন হোল্ডার। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে দলের আরেক ওপেনার সঞ্জু স্যামসন একটি বড় পার্টনারশিপ গড়েন। দলের স্কোর যখন ৯৯ তখন ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর তিলক বর্মার সঙ্গে পার্টনারশিপ গড়েন সঞ্জু। দুজনেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর আক্রমণ বাড়ায়। ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলে আউট হন তিলক বর্মা। হার্দিক পান্ডিয়া ১৭ রান করে আউট হন। এরপর শিবম দুবেকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান সঞ্জু স্যামসন। শেষ ওভারে প্রথম বলে ছয় এবং পরের বলে চার মেরে দলকে ম্যাচ জেতান তিনি। সঞ্জু অপরাজিত থাকেন ৯৭ রানে এবং দুবে নটআউট থাকেন ৮ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সঞ্জু স্যামসনকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top