• Home
  • জেলার খবর
  • “অভিষেকের হাত ছেড়ে হাত ধরুন এই ছেলেদের” মমতাকে চ্যালেঞ্জ মদনের

“অভিষেকের হাত ছেড়ে হাত ধরুন এই ছেলেদের” মমতাকে চ্যালেঞ্জ মদনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “অভিষেকের হাত ছেড়ে হাত ধরুন এই ছেলেদের” মেয়ো রোডে আয়োজিত ঋতব্রত তৃণমূলের ২১শে জুলাই শহীদ দিবস সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কী বক্তব্য তাঁর? তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেন যে দলটা তাঁর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। শুধু তাই নয়, তিনি রীতিমত ডেডলাইনও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একইভাবে খোঁচা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমও।

এবারের ২১শে জুলাই শহীদ দিবস সভাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। একদিকে পরাজিত হওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা তৃণমূল – কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। দুই শিবিরই পৃথক জায়গায় সভা করছে। মমতাপন্থীরা করবেন বিড়লা প্লানেটরিয়ামের সামনে। অন্যদিকে ঋতপন্থীরা করবেন গান্ধী মূর্তির পাদদেশে। সেই মতো মেয়ো রোডে সভার আয়োজন করা হয় ঋতব্রত শিবিরের তরফ থেকে। 

মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তাঁর একসময়ের ছায়াসঙ্গী, তথা কামারহাটির বিধায়ক, মদন মিত্র। শুরুতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনাকে কোটি কোটি সেলাম। আমি না থাকলে এই চেহারা পেত না তৃণমূল।” তাঁর আরও সংযোজন, “খোলাখুলি শুনুন। অন্য কাউকে নয়, মমতাকে বলছি, এক ঘণ্টা টাইম দিয়েছে অভিষেক। আপনাকে এক মাস সময় দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে হাত ধরুন এই ছেলেদের। এটা আপনার পার্টি, অভিষেকের নয়।” অন্যদিকে ফিরহাদ হাকিম বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কমিশনের ফাইল সামনে আনার জন্য।” তিনি আরও বলেন, “আমরা লড়াই করেছি মমতার নেতৃত্বে। কিন্তু রক্ত বড় না ভক্ত বড়? কবে ছেড়ে আসবেন রক্তের সম্পর্ক?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top