• Home
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ ৩২: নেদারল্যান্ডসকে এক্সিট ডোর দেখাল মরক্কো

ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ ৩২: নেদারল্যান্ডসকে এক্সিট ডোর দেখাল মরক্কো

Image

নিউজ ডেস্ক: অঘটন অব্যাহত চলতি ফিফা বিশ্বকাপে। এবার এর শিকার হল নেদারল্যান্ডস। ‘রাউন্ড অফ ৩২’এ তারা পরাজিত হলো মরক্কোর হাতে এভাবে এর সঙ্গে ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। এদিন ডাচ বাহিনী প্রথমে গোল করলেও সেই মোমেন্টাম কাজে লাগাতে পারিনি তারা। অ্যাটাকিং ফুটবল খেলে একেবারে শেষ মুহূর্তে গোল করে মরক্কো। এর জেরে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইম ও পেনাল্টি শুটআউট পর্যন্ত এবং তাতে ম্যাচ নিজেদের নামে করে নেয় মরক্কো।

মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে) দুই দল খেলতে নামে গুয়াদালুপের এস্তাদিও মন্টারেতে। শুরু থেকেই ডাচ বাহিনীর উপর চাপ সৃষ্টি করা শুরু করে মরক্কো। পাসিং ফুটবলের সাহায্যে তারা লাগাতার চেষ্টা করতে থাকে নেদারল্যান্ডসের রক্ষণভাগ ভেঙ্গে গোল করার। কিন্তু কোনভাবেই পেরে উঠছিল না তারা। নেদারল্যান্ডসের কাছেও একাধিক সুযোগ আসে গোল করে লিড নেওয়ার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে সফল হয়নি তারাও। মরক্কোর জালে বল জড়াতে পারেননি ডাচ ফুটবলাররা। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। 

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ আসতে থাকে মরক্কোর তরফ থেকে। কিন্তু কোনভাবেই তারা ভাঙতে পারছিল না নেদারল্যান্ডসের রক্ষণভাগ। কিন্তু ৭২ মিনিটে সুযোগ কাজে লাগায় ডাচেরা। গোল করে দলকে এগিয়ে দেন গাকপো। এরপর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণের মাত্রা আরও বাড়ায় মরক্কো। অবশেষে ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোল হাকান ডিওপ এবং মরক্কোকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর ম্যাচ গড়ায় এক্সট্রা টাইম থেকে টাইব্রেকার পর্যন্ত। তবে সেখানে হতাশা ছাড়া কিছুই পেল না ডাচ বাহিনী। ৩-২ ব্যবধানে ম্যাচ নিজেদের নামে করে নয় মরক্কো এবং এর সঙ্গে তারা পাকা করে নেয় ‘রাউন্ড অফ ১৬’এর টিকিট।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top