নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অফ ৩২’ থেকে ছিটকে গেল ইকুয়েডর। বুধবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের এক্সিট ডোর দেখালো মেক্সিকো। ম্যাচের ফলাফল ০-২। এদিন বল দখল বেশি থাকা সত্ত্বেও সুযোগ কাজে লাগাতে পারেনি ইকুয়েডর। একাধিকবার তাদের কাছে সুযোগ এসেছিল গোল করার। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারেনি তারা। বেশ কয়েকবার কাছাকাছি গিয়েও মেক্সিকোর জালে বল জড়াতে সফল হয়নি তারা। অন্যদিকে ঘরের মাঠে নিজেদের দলকে জয় পেতে দেখে আনন্দে ফেটে পড়েন মেক্সিকোর সমর্থকরা।
ম্যাচটি খেলা হয় মেক্সিকো সিটিতে অবস্থিত মেক্সিকো সিটি স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই আক্রমণ শুরু করে ইকুয়েডর এবং চেষ্টা চালাতে থাকে মেক্সিকোর ডিফেন্সকে কাটিয়ে গোল করার। কিন্তু ভেদ করতে পারেনি তাদের রক্ষণভাগ। অন্যদিকে ২২ মিনিটে সুযোগ কাজে লাগায় মেক্সিকো। গোল করে দলকে এগিয়ে দেন কুইনোনেস। দ্বিতীয় গোলটি করতেও খুব বেশি সময় লাগেনি তাদের। ৩১ মিনিটে দলের দ্বিতীয় এবং নিজে প্রথম গোলটি করেন জিমিনেজ। এরপর পাল্টা গোল করার লক্ষ্যে আক্রমণের মাত্রা আরো বাড়ায় ইকুয়েডর। কিন্তু কোনভাবেই গোল করতে পারেনি তারা। প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থাকে মেক্সিকো।
দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলা চলে। আক্রমণের পর আক্রমণ করতে থাকে ইকুয়েডর এবং ডিফেন্স করে কাটিয়ে দেয় মেক্সিকো। ইকুয়েডরের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধেও তারা একাধিকবার কাছাকাছি গিয়েছিল। কিন্তু তা গোলে পরিণত করতে পারেনি। অবশেষে ফাইনাল হুইসেল বাজতেই আনন্দে ফেটে পড়েন মেক্সিকোর সমর্থকরা। ২-০ ফলাফল দিয়ে হাসি বুকে স্টেডিয়াম ছারের দলের ফুটবলাররা। অন্যদিকে একরাশ হতাশা নিয়ে এবারের বিশ্বকাপকে বিদায় জানায় ইকুয়েডর। এবার দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডে কেমন পারফর্ম করে মেক্সিকো।



By














