নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অফ ৩২’ থেকে ছিটকে গেল কোট ডি’আইভর। মঙ্গলবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের এক্সিট ডোর দেখালো আর্লিং হাল্যান্ডের নরওয়ে। ম্যাচের ফলাফল ১-২। এদিন গোল খেয়ে পাল্টা গোল দিয়েও সেই গতিবেগ কাজে লাগাতে পারেনি কোট ডি’আইভর। শেষ মুহূর্তে ফের গোল খায় তারা। এরপর আপ্রাণ চেষ্টা করো সত্ত্বেও তারা ঘুরে দাঁড়াতে সফল হয়নি।
ম্যাচটি খেলা হয় আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে। জয়ের লক্ষ্যে প্রথমার্ধ থেকেই দুই দল একে অপরের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে নরওয়ে। লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকে দুপক্ষ। অবশেষে ৩৯ মিনিটে প্রথম গোল পায় নরওয়ে। দলকে ম্যাচে এগিয়ে দেন নুসা। এরপর আক্রমণের গতি বাড়ায় কোট ডি’আইভর। ছোট ছোট পাসের ল দ্বারা তারা চেষ্টা করতে থাকে নরওয়ের রক্ষণভাগ ভাঙার। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি তারা। একাধিকবার কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া হয় তাদের। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে নরওয়ে।
দ্বিতীয়ার্ধের সমতা ফেরানোর লক্ষ্যে আরো আক্রমণ করতে থাকে কোট ডি’আইভর। এবারও তাদের তরফ থেকে লাগাতার চেষ্টা করা হয় গোল করার। অবশেষে ৭৪ মিনিটে গোলের মুখ দেখে তারা। দলকে ম্যাচে ফেরান ডায়ালো। দ্বিতীয় গোলটি পেতে মরিয়া চেষ্টা করেন দুই দল। অবশেষে ৮৬ মিনিটে সুযোগ কাজে লাগাতে সফল হয় নরওয়ে। এবারের গোলদাতা দলের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ড। এরপর শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালায় কোট ডি’আইভর সমতা ফেরানোর। কিন্তু এবার আর পারেনি তারা। অবশেষে ২-১ ফলাফল দিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন নরওয়ের ফুটবলাররা। অন্যদিকে একরাশ হতাশা দিয়ে বিশ্বকাপকে বিদায় জানায় কোট ডি’আইভর।



By














