• Home
  • জেলার খবর
  • “সমাজের বন্ধু হতে পারে না” তপশিলি নির্যাতন নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের

“সমাজের বন্ধু হতে পারে না” তপশিলি নির্যাতন নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট যত কাছে আসছে, ততই ভোটারদের উত্তেজনা অন্য মাত্রায় চলে যাচ্ছে। রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই আবহে সোমবার ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলিতে তপশিলি জাতির উপর নির্যাতন ও আক্রমণের প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করলেন যে এসসি, এসটি, ওবিসিদের উপর প্রতিমুহূর্তে অত্যাচার করে থাকা বিজেপি কখনো সমাজের বন্ধু হতে পারে না। 

সোমবার নজরুল মঞ্চে ‘তপশিলির সংলাপ’ সমাবেশে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কর্মসূচির সূচনা করেন। এরপর সকলের উদ্দেশ্যে একের পর এক বার্তা দেন। শুধু তাই নয়, একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন  পদ্ম শিবিরকেও, যার মধ্যে অন্যতম বিজেপি শাসিত রাজ্যগুলিতে তপশিলি জাতির উপর নির্যাতন। তিনি তুলে ধরেন কিভাবে প্রতিনিয়ত বিজেপি সরকারের রাজ্যগুলিতে তাদের উপর অত্যাচার করা হয়। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তপশিলি জাতির উপর নির্যাতন ও আক্রমণের ব্যাপারে গোল্ড মেডেল উত্তরপ্রদেশ, সিলভার মেডেল রাজস্থান ও ব্রোঞ্জ মেডেল পেয়েছে মধ্যপ্রদেশ। এই দিনটি তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আদিবাসীদের উপর বেশি অত্যাচার হয়েছে মণিপুর, মধ্যপ্রদেশ ও রাজস্থানে।” এরপরই ঘাসফুল শিবিরের সেনাপতি খোঁচা দিয়ে বলেন, “সেই ডবল ইঞ্জিন সরকার এবারও। যারা প্রতিমুহূর্তে এসসি, এসটি, ওবিসিদের উপর অত্যাচার করে, তারা বন্ধু হতে পারে না সমাজের।”

পাশাপাশি, তফশিলি সম্প্রদায়ের মহিলাদের আশ্বাস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “লক্ষীর ভান্ডার দেওয়া হচ্ছে তফশিলি মহিলাদের। আপনাদের রাজ্য টাকা দিচ্ছে, কেন্দ্র দিক বা না দিক।” তাঁর বার্তা, “প্রচার করবেন আপনারা আগামী দুই মাস। সকলকে করতে হবে। গ্রামে, ঘরে যাবেন। আমাদের কাজ নিখুঁতভাবে প্রচার করা। আত্মতুষ্টিতে ভুগলে হবে না। ৮৪টা বিধানসভা আছে এসটি, এসসি অধ্যুষিত। সেখানে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। অনেক আশা নিয়ে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপি কিভাবে অত্যাচার করেছে তারা দেখুক।”

Releated Posts

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top