দেবজিৎ মুখার্জি: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গোটা বাদল অধিবেশনজুড়ে সাসপেন্ড হওয়াকে ঘিরে উত্তাল বঙ্গ সহ গোটা জাতীয় রাজনীতি। তবে এর মাঝেই ঘটে এক চাঞ্চল্যকর কান্ড। সংসদের বাইরে তাঁকে করমর্দন করতে দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে। তখন পাশে ছিলেন দলের আরেক সাংসদ মহুয়া মৈত্রও। মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। নিজের সাসপেনশন প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কী এমন করে নেবে ওরা আমায় সাসপেন্ড করিয়ে? মাত্র ২০ জনের একটা দল। একমাস পর ওরা একটা মিটিং করেছে ওরা। ওদের আছে ২০ জন ভোটারও কিনা সন্দেহ।” কেন্দ্রকে তার হুঁশিয়ারি, “দেখে নেবেন, এই সরকার ১ বছরের মধ্যে পড়ে যাবে।”
বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য! সংসদের বাইরে শমীকের সঙ্গে করমর্দন কল্যাণের



By











