নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। অপরাজিতভাবে শেষ করেছে তারা তাদের গ্রুপ পর্ব। বলা ভালো, এখনো পর্যন্ত বিধ্বংসী ফুটবল উপহার দিয়েছে তারা বিশ্ব ফুটবলকে। শুধু তাই নয়, প্রতিটা ম্যাচে দলের ফুটবলারদের পারফরম্যান্স ছিল রীতিমত দেখার মতো। যেভাবে তারা বিপক্ষ দলগুলিকে হাবুডুবু খাইয়েছে, তার প্রশংসা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই।
যেই ফর্মে লিও মেসি ও তাঁর বাহিনী রয়েছেন, তা দেখে অনেকেই মনে করছেন যে এবারও ট্রফি উঠবে তাদের হাতে। কিন্তু এই আবহে আর্জেন্টাইন সমর্থকদের আতঙ্কিত করলেন ঘানার বিখ্যাত ওঝা নানা কোয়াকু বনসাম। কী করেছেন তিনি? এই বিখ্যাত ওঝার দাবি, আর্জেন্টিনা রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় নেবে আর্জেন্টিনা এবং তাদের পরাজিত করবে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্ডে।
বিষয়টি জানাজানি হতেই চিন্তায় পড়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। বলা ভালো, এই মুহূর্তে বেশ আতঙ্কিত তাঁরা। যেহেতু এখনো পর্যন্ত নানা যা দাবি করেছেন, তা সত্যি হয়েছে বলেই চিন্তায় দিন কাটছে আর্জেন্টাইন সমর্থকদের। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবারও যদি তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে কী হবে? এই সংক্রান্ত নানা প্রশ্ন যে এই মুহূর্তে ঘোরাফেরা করছে আর্জেন্টাইন ফুটবল মহলে, তা না বললেও সহজেই আন্দাজ করা যায়।
প্রসঙ্গত, ধানের এই বিখ্যাত ওঝা শিরোনামে উঠে এসেছিলেন ২০১৪ সালে। পর্তুগাল ও ঘানা সেই বছর একই গ্রুপে পড়েছিল এবং নানা দাবি করেছিলেন যে তিনি রোনাল্ডোর উপর কালো জাদু করেছেন। সেই বিশ্বকাপ একেবারেই ভালো কাটেনি রোনাল্ডোর। শুধু তাই নয়, তিনি কয়েকদিন আগে ঘানা ম্যাচের আগে এটাও দাবি করেছিলেন যে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের হাঁটুতে ব্যথা করিয়ে দেবেন। সেই ম্যাচে কেনের হাটুতে ব্যাথা হয়েছিল কিনা, তা জানা যায়নি। তবে গোটা ম্যাচজুড়ে তিনি অজস্র সুযোগ মিস করেন। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ। এবার তিনি দাবি করেছেন যে বিশ্বকাপ উঠবে পর্তুগালের হাতে। সেক্ষেত্রে দেখার যে এবার তার ভবিষ্যদ্বানী সঠিক হয় কিনা। তবে তিনি যা দাবি করেছেন আর্জেন্টিনার ক্ষেত্রে, তার রীতিমতো ভয় ছড়িয়েছে দলের সমর্থকদের মধ্যে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।



By














