• Home
  • খেলা
  • “সত্যিই স্বপ্ন পূরণ হল” প্রথমবার পুরস্কার নিয়ে বলল বৈভব

“সত্যিই স্বপ্ন পূরণ হল” প্রথমবার পুরস্কার নিয়ে বলল বৈভব

Image

নিউজ ডেস্ক: অবশেষে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে সিরিজ জয়ের মুখ দেখল ভারতীয় ক্রিকেট দল। জিম্বাবয়েকে তারা তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ হারালো ৩-০ ফলাফলে। তবে এই জয়ের চেয়েও বেশি সকলের দৃষ্টি আকর্ষণ করে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিং। তিন ম্যাচে তার ব্যক্তিগত সংগ্রহ ১৫১, যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। ম্যাচ ও সিরিজ, দুটিরই সেরা হন তিনি। পুরস্কার হাতে বৈভব নিজের অবস্থান তুলে ধরে।

বৈভবের বক্তব্য, “সত্যিই স্বপ্ন পূরণ হল। প্রথমবার পেলাম ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার। খুবই খুশি আমি।” তাঁর সংযোজন, “আমি এভাবেই খেলি টি-টোয়েন্টিতে। সবসময় ভালো শুরু করার চেষ্টা করি দলের জন্য। বড় ইনিংস খেলি সুযোগ পেলে। আমার একটাই লক্ষ্য, দেশকে জেতানো। আর কিছু ভাবি না এর বাইরে।” নিজের নির্ভিক ব্যাটিং প্রসঙ্গে সে বলে, “আমি একইভাবে খেলি অনুশীলনেও। সেখানে যা করি, সেটাই প্রয়োগের চেষ্টা করি ম্যাচে।” জিম্বাবোয়েতে খেলা নিয়ে সে বলে, “আমার সবসময় এই মাঠে খেলতে ভালো লাগে। এখানেই জিতেছি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অধিনায়ক, কোচ ও দলের সবাই ভরসা রেখেছেন আমার উপর। খুব ভালো লাগছে সেই ভরসার মর্যাদা দিতে পেরে।”

প্রসঙ্গত, সিরিজের তৃতীয়, তথা অন্তিম টি-টোয়েন্টি ম্যাচে, ৩৭ রানে জয় নিজেদের নামে করে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে তারা করে ৫ উইকেটে ১৯২। বৈভব সূর্যবংশীর ৮১ ছাড়া কেউ তেমন দাগ কাটতে সফল হননি। জবাবে রান তাড়া করতে নেমে জিম্বাবয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৫৭ রান। সর্বোচ্চ ৫৪ রান করেন বার্ল। ম্যাচ ও সিরিজের সেরা হয় বৈভব সূর্যবংশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top