• Home
  • জেলার খবর
  • “দিশাহীন ও অস্বচ্ছ” বঙ্গ বিজেপির বাজেটের সমালোচনা খার্গের

“দিশাহীন ও অস্বচ্ছ” বঙ্গ বিজেপির বাজেটের সমালোচনা খার্গের

Image

দেবজিৎ মুখার্জি: “দিশাহীন ও অস্বচ্ছ” পশ্চিমবঙ্গের সবে ক্ষমতায় আসা বিজেপি সরকারের বাজেটকে কটাক্ষ করলেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বাজেটে দিশা নেই কর্মসংস্থানের। পাশাপাশি, গৃহস্তের সঞ্চয় ও কৃষকদের সমস্যার সমাধানের কথাও নেই। শুধু তাই নয়, এই বাজেটের জেরে কী সমস্যা হতে পারে, তাও তুলে ধরেন কংগ্রেস নেতা। 

সোমবার, ২২ জুন, বিজেপি সরকার পেশ করেছে তাদের প্রথম বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করেছে, সেই সবটা তিনি তুলে ধরেছেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এই বাজেটকে সর্বব্যাপী বাজেটের তকমা দেওয়া হলেও তা মনে করছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মতে, এই বাজেট জনস্বার্থ বিরোধী।

জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, “বাংলার এই বাজেট দিশাহীন ও অস্বচ্ছ। দিশা নেই কর্মসংস্থানের। নেই গৃহস্থের সঞ্চয়, কৃষকদের সমস্যার সমাধানের কথা।” এই বাজেটের জেরে কী সমস্যা তৈরি হতে পারে, সেই ব্যাপারেও জানান খার্গে। তিনি বলেন, “বিশাল ঋণ। তারপর খয়রাতি দিয়ে জনমোহিনী বাজেট করার চেষ্টায় আরও বৃদ্ধি পাবে ঋণ।” তাঁর অভিযোগ, “পিছনের দরজা দিয়ে কর বসানো হবে রাজ্যের অর্থনীতি রক্ষা করতে।” এবার দেখার বিষয় যে বাজেটে যা ঘোষণা করেছে  পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, তা পূরণ করার লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয় তাদের তরফ থেকে। শুধু তাই নয়, বিরোধীরাও এই বাজেটের বিরোধিতা করে পথে নেমে প্রতিবাদ জানায় কিনা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

Releated Posts

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা শুভেন্দু অধিকারীর

জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“কিছুটা সময় তাদের দিতে হবে” বাজেট প্রসঙ্গে বললেন হুমায়ুন

তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top