• Home
  • খেলা
  • দশজনের বেলজিয়ামকেও হারাতে পারল না ইরান

দশজনের বেলজিয়ামকেও হারাতে পারল না ইরান

Image

নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে এখনো জয়ের মুখ দেখতে পেল না বেলজিয়াম ও ইরান। সোমবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। যদিও দেখার মতো বিষয় ছিল ১০জন প্লেয়ার নিয়ে খেলেও বেলজিয়াম রীতিমতো ছড়ি ঘুড়িয়েছে ইরানের উপর। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের এক ফুটবলারকে ‘লাল কার্ড’ দেখানো হয়। অন্যদিকে বেলজিয়ামের একজন খেলোয়াড় কম থাকা সত্ত্বেও সেই সুযোগ কাজে লাগাতে সফল হয়নি ইরান। 

ম্যাচটি খেলা হয় ইঙ্গেলউডের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই আক্রমণ করা শুরু করে বেলজিয়াম। তারা লাগাতার প্রচেষ্টা চালায় ইরানের রক্ষণভাগ ভেদ করে তাদের জালে বল জড়ানোর। তবে তাতে তারা সফল হয়নি। ইরানের রক্ষনভাগ ও গোলরক্ষক তা কোনমতে ঠেকিয়ে যাচ্ছিল। তবে প্রথমার্ধে ইরানের কাছেও হাতেগোনা কয়েকটি সুযোগ আসে গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু তারাও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরো বাড়ায় বেলজিয়াম। এবারও তারা লাগাতার চেষ্টা করে ইরানের ডিফেন্স ভেঙে গোল হাকানোর। কিন্তু কোনভাবেই পেরে উঠছিল না। তবে ৬৭ মিনিটে বেলজিয়ামের চাপ বেড়ে যখন এনগয়কে লাল কার্ড দেখানো হয়। এরপর ১০জন নিয়েও দাপট অব্যাহত রাখে বেলজিয়াম। প্রতিপক্ষের একজন ফুটবলার কম থাকা সত্ত্বেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইরান। বরং তারা আরো বেশি চাপে পড়ে যখন অ্যাটাকিং ফুটবলের মাত্রা আরো বাড়ায় বেলজিয়াম। অবশেষে কোনভাবে গোল খাওয়া থেকে নিজেদের বাঁচায় ইরান। ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। তবে যেভাবে একজন ফুটবলার কম নিয়ে দাপুটে ফুটবল খেলেছে বেলজিয়াম, তার প্রশংসা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ফুটবল তারকারা।

Releated Posts

গোল খেয়ে পাল্টা দুই গোল, জয় অ্যালজেরিয়ার

চলতি ফুটবল বিশ্বকাপে খাতা খুলল অ্যালজেরিয়া। তাদের হাতে পরাজিত হলো জর্ডান। ম্যাচের ফলাফল ২-১। এই ম্যাচে প্রথমে গোল…

ByByHafizur Rahaman Jun 23, 2026

সেনেগাল আগ্রাসী ফুটবল খেললেও জয় নরওয়ের

যদিও এই জয় খুব একটা সহজ ছিল না তাদের কাছে। ম্যাচের ফলাফল ৩-২। সেনেগালের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা…

ByByHafizur Rahaman Jun 23, 2026

এমবাপের জোড়া গোলে দ্বিতীয় জয় ফ্রান্সের

এবার তাদের হাতে পরাজিত হলো ইরাক। ম্যাচের ফলাফল ৩-০। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাকের উপর রীতিমতো ছড়ি…

ByByHafizur Rahaman Jun 23, 2026

পেনাল্টি মিস করেও জোড়া গোল মেসির, দাপট অব্যাহত আর্জেন্টিনার

এদিন তাঁর দ্বারা পেনাল্টি মিস স্তম্ভিত করে দিয়েছিল তাঁর ভক্ত সহ আর্জেন্টিনা দলের সমর্থকদের। তবে শেষ পর্যন্ত তিনি…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top