• Home
  • জেলার খবর
  • সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি: কলকাতা পুরসভার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করল হাত শিবির, ওরফে কংগ্রেস। দলের অন্যতম দুই প্রভাবশালী নেতা পবন খেরা ও জয়রাম রমেশ এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং সমালোচনা করেন গেরুয়া শিবিরের।

পবন খেরার বক্তব্য, “বিজেপি বোকাদের দল। এই অজ্ঞ লোকগুলো পার্থক্যটুকুও বোঝে না হাসান সোহরাওয়ার্দী ও হোসেন সোহরাওয়ার্দীর মধ্যে।” অন্যদিকে পবন খেরার সেই পোস্ট শেয়ার করে জয়রাম রমেশ লেখেন, “হাসান সোহরাওয়ার্দী, যাঁর নামে এই রাস্তার নাম, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর উত্তরসূরি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। আবার এসপিএমের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাঁরও কয়েক বছর আগে আসীন ছিলেন ওই পদে। কিন্তু এসব তথ্য রাষ্ট্রবিজ্ঞানে জানা যায় না।”

প্রসঙ্গত, কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, “আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে।” তাঁর সংযোজন, “এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক ঐতিহাসিক ভুল শোধরাতে। এবার থেকে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড।” গেরুয়া শিবিরের বক্তব্য, এটি শুধু এক রাস্তার নাম পাল্টানো নয়, বরং এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিহাসের পুনর্মূল্যায়নের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। শুধু তাই নয়, পুরসভার এই সিদ্ধান্তের জেরে রাজ্যজুড়ে তোলপাড় হয় কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। জল কতদূর গড়ায়, তার উপরই এখন নজর সকলের।

Releated Posts

ঋতব্রতদের টেক্কা দিতে সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা কমিশনে জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে টেক্কা দিতে এবার বড় চাল চাললো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তাদের পাল্টা দিতে রাতারাতি সংশোধিত জাতীয়…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা শুভেন্দু অধিকারীর

জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top