• Home
  • জেলার খবর
  • শ্রীরামপুরে মুখ্যমন্ত্রীর সভামঞ্চের লাগোয়া দর্শকাসনে আগুনের ফুলকি

শ্রীরামপুরে মুখ্যমন্ত্রীর সভামঞ্চের লাগোয়া দর্শকাসনে আগুনের ফুলকি

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার হুগলি জেলার শ্রীরামপুরে তাঁর নির্বাচনী সভায় ঘটলো এক মারাত্মক ঘটনা। সভামঞ্চের লাগোয়া দর্শকাসনে দেখা গেল আগুনের ফুলকি। পরিস্থিতি সামাল দিতে বক্তব্য থামান তৃণমূল সুপ্রিমো।

ঘটনাটি কী? এদিন নির্বাচনী প্রচারে যখন তিনি ব্যস্ত ছিলেন, তখন হঠাৎ আগুনের ফুলকি দেখা যায় দর্শকাসনের একাংশে, যা দেখে ভয় পান উপস্থিত জনতারা। হুড়োহুড়ি লেগে যায়। তক্ষুনি নিজের বক্তব্য থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “কেন এমনটা হবে? শীঘ্র ব্যবস্থা নেওয়া হোক যিনি এই কাজটি করেছেন।” প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে একটি খোলা ইলেকট্রিক বক্সে লুজ কানেকশনের ফলে শর্ট সার্কিট হয় এবং সেখান থেকেই ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটার পরপরই এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের তরফ থেকে এবং নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। বড়সড় বিপদ ঠেকানো সম্ভব হয় অল্পের জন্য।

Releated Posts

ঋতব্রতদের টেক্কা দিতে সংশোধিত জাতীয় কর্মসমিতির তালিকা কমিশনে জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে টেক্কা দিতে এবার বড় চাল চাললো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তাদের পাল্টা দিতে রাতারাতি সংশোধিত জাতীয়…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা শুভেন্দু অধিকারীর

জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ঋতব্রত শিবিরের সাথে যুক্ত থাকায় একাধিক নেতাকে শোকজ কালীঘাটের তৃণমূলের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top