• Home
  • বিনোদন
  • অল্লু অর্জুনের জন্মদিনে তাঁর বাড়ির বাইরে অনুরাগীদের ভিড়, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের

অল্লু অর্জুনের জন্মদিনে তাঁর বাড়ির বাইরে অনুরাগীদের ভিড়, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের

Image

দেবজিৎ মুখার্জি: বুধবার, ৮ এপ্রিল, ৪৫ বছরে পা দিলেন দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় নায়ক অল্লু অর্জুন। প্রত্যেক বছরের মতো এবারও মাঝরাত থেকে তাঁর বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন অজস্র অনুরাগীরা। পুলিশি পাহাড়ার ব্যবস্থা থাকলেও একসময়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রীতিমতো লাঠিচার্জ করতে বাধ্য হয় হায়দ্রাবাদ পুলিশ। 

মঙ্গলবার রাত থেকেই অল্লু অর্জুনের জুবিলি হিল্‌সের বাড়ির বাইরে অনুরাগীরা ভিড় জমাতে শুরু করেন হাতে তাঁর ছবি, ফেস্টুন, তাঁর ছবির চরিত্রের আদলে সেজে হাজির হয়ে। অনেকে আবার বাড়ির সামনে বাজি ফাটাতে শুরু করেন, আবার অনেকে পুজোপাঠ শুরু করেন।

প্রথম থেকেই পুলিশকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। তাঁদের তরফ থেকে চেষ্টা করা হয় লাগাতার মুখে বলে ভিড় নিয়ন্ত্রণ করার। কিন্তু হঠাৎ চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। পেছন থেকে লোকজন ঠেলে প্রায় বাড়ির অন্দরে প্রবেশ করার চেষ্টা করেন। তখন পুলিশ লাঠি উঁচু করে ছাত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে কোনও হতাহতের খবর মেলেনি। প্রসঙ্গত, জন্মদিনেই প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন ছবি ‘রাকা’র প্রথম ঝলক। ন্যাড়া মাথা, রাগী মুখে দেখা গিয়েছে তাঁকে তাতে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোন তাঁর বিপরীতে রয়েছেন।

Releated Posts

গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

সৌরভ দাস জানিয়েছেন, “একটা অসাধারণ খবর। আমার খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভূতভাবে যাঁর নাম…

ByByHafizur Rahaman Jun 22, 2026

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top