• Home
  • জেলার খবর
  • তারাতলায় বিপর্যয়: আর্থিক সাহায্য ঘোষণা শুভেন্দুর

তারাতলায় বিপর্যয়: আর্থিক সাহায্য ঘোষণা শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তারাতলায় বিপর্যয়ের ঘটনায় এবার সাহায্যের হাত বাড়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকারও। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি বিধানসভায় ঘটনার বর্ণনা দেন। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, উদ্ধার করা হয়েছিল ২৯ জনকে এবং মৃত্যু হয়েছে ৯ জনের।  বাকিদের চিকিৎসা চলছে। তবে এখনও একাধিক ব্যক্তি আটকে রয়েছেন ধ্বংসস্তূপের তলায় এবং উদ্ধারের চেষ্টা চলছে তাঁদের।

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও অনেক। এখানেই শেষ হয়, কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো ভিতরে আটকে রয়েছে একাধিক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যাবতীয় সবকিছু খতিয়ে দেখেন। এরপর কড়া পদক্ষেপ নেন তিনি। তাঁর তরফ থেকে জানানো হয় যে জরুরি পরিষেবা বাদ দিয়ে ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে। 

পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টিও পরিষ্কার করে দেন যে এই সময়ের মধ্যে অডিট করা হবে সব নথিপত্র এবং পরিকাঠামো। আগামী ১ আগস্ট থেকে কাজ ফের শুরু করা যাবে যদি সব নথিপত্র ঠিক থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দলও (সিট)। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন তাকিয়ে সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহল।

Releated Posts

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“সই আছে প্রাক্তন মেয়রের” হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

রাজ্যের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল সরকার টাকা নিতে নিতে মৃত্যুপুরী বানিয়েছে সিটি অফ জয় কলকাতাকে। আপনাদের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আর্থিক সহায়তা ঘোষণা মোদির

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে মৃতদের পরিবারদের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: দুর্ঘটনাস্থলে যান হুমায়ুন কবির

তারাতলার দুর্ঘটনাস্থলে বুধবার রাত ১০টার কিছুক্ষণ আগে এলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান (এজেইউপি), তথা দলের বিধায়ক, হুমায়ুন…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top