• Home
  • দেশ
  • রাম মন্দিরের চুরি: বিজেপির অস্বস্তি বাড়ালো ভিএইচপি

রাম মন্দিরের চুরি: বিজেপির অস্বস্তি বাড়ালো ভিএইচপি

Image

দেবজিৎ মুখার্জি: অযোধ্যার রাম মন্দিরের চুরির ঘটনায় এবার যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের একপ্রকার অস্বস্তি বাড়ালো বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাদের দাবি, মামলায় শীঘ্র দায়ের করতে হবে এফআইআর এবং বিচার করতে হবে ফাস্ট ট্র্যাক আদালতে। এখানেই শেষ নয়, তাদের আরও দাবি, পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে মন্দিরের অনুদান ব্যবস্থায় বেনিয়মের। স্বাভাবিকভাবেই বিষয়টিকে ঘিরে উত্তরপ্রদেশ সহ জাতীয় রাজনীতিতে যেমন হইচই পড়েছে, তেমনি উঠতে শুরু করেছে হাজার প্রশ্ন।

বর্তমানে ‘রাম রাজ্য’ উত্তরপ্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে অযোধ্যা রাম মন্দিরে চুরির ঘটনায়। ঘটনার তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। গত মঙ্গলবার তাদের তরফ থেকে সরকারের কাছে পেশ করা হয়েছে প্রাথমিক রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে যে খামতি রয়েছে মন্দির ব্যবস্থাপনার প্রায় প্রত্যেকটি স্তরে এবং সবেতেই দরকার পরিবর্তন। এখানেই শেষ নয়, চুরি ঠেকানোর ক্ষেত্রে তাদের তরফ থেকে দেওয়া হয়েছে একাধিক পরামর্শও। রিপোর্টে আরও বলা হয়েছে, বেনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে মন্দির ব্যবস্থাপনার সাথে জড়িত একাধিক ব্যক্তির বিরুদ্ধে এবং পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও। যদিও এফআইআর দায়ের বিষয়টি চূড়ান্ত তদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে।

সেই রিপোর্ট জনসম্মুখে আসতেই গেরুয়া শিবিরকে বিঁধলো বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের জাতীয় সভাপতি অলোক কুমারের বক্তব্য, “যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে বেনিয়মের। দ্রুত এফআইআর দায়ের করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের দ্বারা রোজ শুনানি করে নিষ্পত্তি করতে হবে এই মামলার। ব্যবস্থা করতে হবে দোষীদের কড়া শাস্তির।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই এখন তাকিয়ে গোটা উত্তরপ্রদেশ সহ জাতীয় রাজনৈতিক মহল।

Releated Posts

তারাতলায় বিপর্যয়: আর্থিক সহায়তা ঘোষণা মোদির

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে মৃতদের পরিবারদের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“পুনঃপরীক্ষায় ভুল শুধরে নেওয়া হয়েছে” স্বীকার করলেন ধর্মেন্দ্র প্রধান

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমি স্বীকার করছি যে আমরা ভুল করেছি অতীতে। তবে সেই সমস্ত ভুলত্রুটি আমরা শুধরেও…

ByByHafizur Rahaman Jun 25, 2026

মোদির ইনিংস শেষ

ব্যবসায়ী ঠিক জানে কোন সময় হাওয়া বদলে ফেলতে হয়, বাকিটা বললাম না। পারলে বুঝে নিন।

ByByHafizur Rahaman Jun 25, 2026

ফের পাকিস্তানের দাবি খারিজ ভারতের, সক্রিয় রয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমানই

ফের শত্রুদেশ পাকিস্তানের দাবি খারিজ করল ভারত। তাদের তরফ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’এ তারা…

ByByHafizur Rahaman Jun 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top