• Home
  • বিনোদন
  • এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

Image

দেবজিৎ মুখার্জি: এবার কি অবসর নেওয়ার কথা ভাবছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার? সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবির টিজার মুক্তি অনুষ্ঠানে তাঁকে অবসর নিয়ে পরিবারের সাথে সময় কাটানো প্রসঙ্গে প্রশ্ন করা হয়। মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু তাই নয়, আক্কি এও জানান যে অবসর শব্দটি তিনি পছন্দ করেন না এবং কাজ করে যেতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত।

অক্ষয় কুমার বলেন, “রোজ ভাবি। ভোর চারটের সময় ঘুম থেকে ওঠার সময়েই মনে হয় এই কথাটা। ঠিক পাঁচ মিনিটের মধ্যে মনে পড়ে আমাকে যেতে হবে শুটে। সেখানে আমার জন্য প্রায় জনা তিনশো লোক অপেক্ষা করছে। তারপর ভাবি আগামীকাল ভাববো অবসর নিয়ে। ফের একইরকম পরিস্থিতি তৈরি হয় পরের দিন।” তাঁর সংযোজন, “যদি অবসর নিয়ে বাড়িতে থাকি, তাহলে বাজার করা, বাগান করা, পোষ্যকে হাঁটতে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কাজ এসে আমার ঘাড়ে চাপবে। এর চেয়ে ঢের ভালো শুটিংয়ে যাওয়া।”

পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছে করে কিনা প্রশ্ন করা হলে খিলাড়ি কুমার বলেন, “চেষ্টা করেছিলাম। ছেলেমেয়েদের সাথে একটা গোটা দিন কাটালে, ওরা জিজ্ঞাসা করে তুমি কবে কাজে যাবে বাবা!” অক্ষয় এদিন স্পষ্ট করেন যে তিনি একেবারেই পছন্দ করেন না অবসর শব্দটি। বরং তিনি কাজ করে যেতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত।” প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৬ তারিখে। তিনি ছাড়া এই ছবিতে আরও একঝাঁক তারকা অভিনেতা রয়েছেন। এবার দেখার বিষয় যে বক্সঅফিসে ছবিটি কতটা সফল হয়।

Releated Posts

“একটি মিষ্টি পান আর ১০০ টাকার নোট!” কীভাবে বদলে গেল রফি-ভক্ত পান বিক্রেতা মনিরুদ্দিনের ভাগ্য?

না নিলে কষ্ট পাবেন বলে টাকাটি নিই আমি, বলে চোখ মোছেন মনিরউদ্দিন। সাব কোনোদিন আমার দোকানে পা না…

ByByHafizur Rahaman Aug 3, 2026

“কাজ এখনও শেষ হয়নি!” জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান করে অবসরের জল্পনা ওড়ালেন নসীরুদ্দীন শাহ্

আমাকে একাধিক জীবনকৃতি সম্মান প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ‘না’ বলেছি। জীবনকৃতি সম্মান দেওয়া মানে ইঙ্গিতে বোঝানো যে,…

ByByHafizur Rahaman Aug 2, 2026

ভক্তির নতুন উচ্চতা: ভক্তের ভালোবাসায় কীভাবে তৈরি হলো ‘রফি মন্দির’?

বানিয়ে গল্প বলছিনা, এক ভক্ত তার পাগলামো কে কি উচ্চতায় নিয়ে গেলে এই কাণ্ড ঘটাতে পারে তার প্রমাণ…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top