দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের সাহায্যের হাত বাড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তারাতলায় যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে, তাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘটনার শোকপ্রকাশ করে তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে মৃতদের পরিবারদের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। এমন দুঃসময়ে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপর প্রশংসা করেছেন রাজ্যের বাসিন্দা থেকে শুরু করে সমগ্র রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও অনেক। এখানেই শেষ হয়, কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো ভিতরে আটকে রয়েছে একাধিক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যাবতীয় সবকিছু খতিয়ে দেখেন। এরপর কড়া পদক্ষেপ নেন তিনি। তাঁর তরফ থেকে জানানো হয় যে জরুরি পরিষেবা বাদ দিয়ে ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টিও পরিষ্কার করে দেন যে এই সময়ের মধ্যে অডিট করা হবে সব নথিপত্র এবং পরিকাঠামো। আগামী ১ আগস্ট থেকে কাজ ফের শুরু করা যাবে যদি সব নথিপত্র ঠিক থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দলও (সিট)। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন তাকিয়ে সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহল।



By










