দেবজিৎ মুখার্জি, কলকাতা: আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের জন্য উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। এমনিতেই ভিতরে আটকে পড়ে রয়েছেন অনেকে, তার উপর সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ থাকায় চিন্তা বেড়েছে সকলের। শেষ খবর পাওয়া পর্যন্ত, উদ্ধারকারী দলের সদস্যরা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন ভিতরে।
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও অনেক। এখানেই শেষ হয়, কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো ভিতরে আটকে রয়েছে একাধিক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যাবতীয় সবকিছু খতিয়ে দেখেন। এরপর কড়া পদক্ষেপ নেন তিনি। তাঁর তরফ থেকে জানানো হয় যে জরুরি পরিষেবা বাদ দিয়ে ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টিও পরিষ্কার করে দেন যে এই সময়ের মধ্যে অডিট করা হবে সব নথিপত্র এবং পরিকাঠামো। আগামী ১ আগস্ট থেকে কাজ ফের শুরু করা যাবে যদি সব নথিপত্র ঠিক থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দলও (সিট)। এদিকে বৃহস্পতিবার বিধানসভায় সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নিশানা করেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও। এছাড়া আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফ থেকেও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন তাকিয়ে সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহল।



By










