• Home
  • জেলার খবর
  • গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২০২৫ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বিতর্কিত ছবি ‘দ্যা বেঙ্গল ফাইলস’এ গোপাল মুখার্জি, ওরফে গোপাল পাঠার চরিত্রে, অভিনয় করেছিলেন বাংলা ছবির অন্যতম বিশিষ্ট অভিনেতা সৌরভ দাস। এবার তিনি কলকাতা পুরসভার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন। ‘সংবাদ প্রতিদিন’এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান যে এতে তিনি গর্বিত। 

সৌরভ দাস জানিয়েছেন, “একটা অসাধারণ খবর। আমার খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভূতভাবে যাঁর নাম আনা যাবে না মুখে বা তাঁর ব্যাপারে বলা যাবে না কাউকে, বা কী করেছিলেন উনি, সেই সমস্ত কথা বললেও খানিক অসুবিধে! সেই জায়গা থেকে আজ রাস্তা গোপাল পাঠার নামে, এই সফরটা খুব সুন্দর। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এই সম্মানের যোগ্য গোপাল মুখোপাধ্যায়। এটাই তো সেরা উপায় বাস্তবের হিরোদের উদযাপন করার এবং আমি খুবই অভিভূত সরকারের এই সিদ্ধান্তে।”

নিজের বক্তব্যে সৌরভ দাস টেনে আনেন ‘দ্যা বেঙ্গল ফাইলস’এর প্রসঙ্গও। তিনি বলেছেন, “যখন ‘বেঙ্গল ফাইলস’এ আমি গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করি, তখন ওনার সম্পর্কে বহু মানুষজনই জানতেনও না। দোষ অবশ্য সাধারণ মানুষেরও নয়, তার কারণ চরিত্রটিকে দীর্ঘকাল অন্তরালে রাখা হয়েছিল সেভাবেই। সেই জায়গা থেকে আমার দারুণ লাগল আজকে ওনার নামে রাস্তা বানানোর সিদ্ধান্তটা। আমি গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছি বলে নয়, গর্বিত একজন বাঙালি হিসেবে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। শুধু তাই নয়, পুরসভার এই সিদ্ধান্তের জেরে রাজ্যজুড়ে তোলপাড় হয় কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। জল কতদূর গড়ায়, তার উপরই এখন নজর সকলের।

Releated Posts

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

কলকাতা পুরসভার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করল হাত শিবির,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড

কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে…

ByByHafizur Rahaman Jun 22, 2026

ব্যাঙ্ককে টাকা ফ্রিজের জন্য চিঠি ঘটনায় শোকজ, বিস্ফোরক জবাব অরূপের

এই ব্যাপারে তৃণমূলের তরফ থেকে শোকজ করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দেন…

ByByHafizur Rahaman Jun 22, 2026

“দিশা দেখানো হবে” বাজেট প্রসঙ্গে বললেন স্বপন দাশগুপ্ত

তার আগে রাজ্যের নয়া অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, “যতটাই করতে পারি, করব এই বাজেটে।” তাঁর সংযোজন, “কী করতে…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top