• Home
  • জেলার খবর
  • মনোনয়ন জমা দিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ বিধাননগরের কংগ্রেস প্রার্থী রনজিৎ মুখোপাধ্যায়ের

মনোনয়ন জমা দিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ বিধাননগরের কংগ্রেস প্রার্থী রনজিৎ মুখোপাধ্যায়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার বিধাননগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রনজিৎ মুখার্জী। এদিন দলের একাধিক কর্মী-সমর্থক সহ ঢাক-ঢোল নিয়ে মনোনয়ন জমা দেন জেলাশাসকের দফতরে। এরপর জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করার পাশাপাশি তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে আক্রমণ করেন। 

তিনি বলেন, “শুধু বিধাননগরে নয়, কংগ্রেস গোটা রাজ্যে দাঁড়াচ্ছে। পরিবারের ভোটে আমরা একাধিক বিধায়ক নিয়ে জয় পেতে চলেছি। মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গা থেকে। আর বিধাননগরের মানুষজন আমাকে এখান থেকেও ভোট দেবেন। এতো এমএলএ আমাদের তরফ থেকে নিয়ে আসা হবে যে পরে যে দল সরকার তৈরি করবে, তা ঠিক করব আমরা। এই বিধাননগরকে আরো বেশি উন্নত করার লক্ষ্যে আমাকে এখানকার মানুষ বিধানসভায় পাঠাবে। আমরা বিধাননগরের তুলনা করতে পারি বেঙ্গালুরু, গুরগাঁওয়ের সঙ্গে।”

তাঁর আরো বক্তব্য, “আমাদের বিধাননগর মিউনিসিপ্যালিটি, এটা তৃণমূলের অধীনে সবচেয়ে বড় হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ এখানকার ট্যাক্স দেয়। কিন্তু তাদের মশা, নোংরা, নর্দমার মাঝে থাকতে হচ্ছে। আমার স্বপ্ন একটা বেঙ্গালুর মতো বানাবো বিধাননগরকে। এখানকার বিজেপি প্রার্থীকে নিজেকে বাঙালি প্রমাণ করতে হচ্ছে হাতে মাছ নিয়ে কারণ সে বিজেপি করে বলে। এটাই সংস্কৃতি বিজেপির।”

Releated Posts

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByDebojit Mukherjee May 8, 2026

দলবদল করতে চলেছেন রচনা? করে বসলেন বিশাল মন্তব্য

ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক দলের প্রভাব নিয়ে সরব হন তিনি। তাঁর বক্তব্য, বিগত দেড় দশক আগে ইন্ডাস্ট্রি চালাত না…

ByByDebojit Mukherjee May 8, 2026

“বন্ধ হোক এসব গুজব ছড়ানো” নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে বললেন ইমন

ইমন বলেন, “এসব কথা কারা যে বলে, সত্যিই আমি জানিনা। না নিজেরা শান্তিতে থাকছে, না আমাকে থাকতে দিচ্ছে।…

ByByDebojit Mukherjee May 8, 2026

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতেই রাজকে বিঁধলেন সৌরভ

নাম না করে রাজকে বিঁধলেন পরিচালক-নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় হেরে…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top