• Home
  • খেলা
  • “চুক্তি পাবে না আইপিএলের হারাতে না পারলে” উইন্ডিজ ম্যাচের আগে মশকরা মনোজের

“চুক্তি পাবে না আইপিএলের হারাতে না পারলে” উইন্ডিজ ম্যাচের আগে মশকরা মনোজের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আইপিএলের চুক্তি পাবে না ভারতীয় ক্রিকেটাররা যদি তারা ওয়েস্ট ইন্ডিজকে না হারাতে পারে” ইডেনে বড় পরীক্ষার আগে সূর্যকুমার যাদবদের নিয়ে মশকরা করলেন দলের প্রাক্তন তারকা মনোজ তিওয়াড়ি। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, যেহেতু জয় বাদ দিয়ে আর রান রেট বা অন্য কোনও বিষয়ের চাপ নেই, তাই ভারত ২০০র বেশি রান ও জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে উইন্ডিজদের বিরুদ্ধে। এরপরই তিনি মশকরা করে বলেন যে ওয়েস্ট ইন্ডিজকে না হারাতে পারলে দলের ক্রিকেটাররা আইপিএলের চুক্তি পাবেন না। 

আর কিছুক্ষণের মধ্যেই ইডেন গার্ডেন্সে শেহ হোপের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ম্যাচটি দুই দলের জন্যই ‘ডু অর ডাই গেম’। আজ যে জিতবে, সেই সেমিফাইনালে চলে যাবে। সুতরাং, ট্রফি জেতার লক্ষ্যে যে দুজনেই নিজেদের সবটা দেবে এবং ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও বোঝা যায়।

তার আগে দলের ক্রিকেটারদের সঙ্গে মশকরা করলেন দলের প্রাক্তন তারকা মনোজ তিওয়াড়ি। তিনি বলেন, “আগের ম্যাচে ২৫৬ রান করেছে ভারত। ওদের কোয়ালিফাই করা উচিত এই জায়গা থেকে। চাপ নেই কোনও। টিম ইন্ডিয়া ২০০র বেশি রান ও জয়ের লক্ষ্য নিয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আইপিএলের চুক্তি পাবে না ওরা যদি ওয়েস্ট ইন্ডিজকে না হারাতে পারে।”

যদিও প্রাক্তন তারকার সাথে সহমত নন দলের অন্যতম প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগ। তাঁর বক্তব্য, “হতেই পারে এটা। অপ্রতিরোধ্য নই আমরা। হারতেই পারি আমরা কোনও দলের কাছে। অন্য দলটাও এখানে খেলতে ও জিততে এসেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা পরাজিত হয়েছি একটা খারাপ দিনে। তারপর আমরা পরাজিত করেছি জিম্বাবয়েকে। হাসতে হাসতে আমরা জিতব যদি ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করি। ইমোশনাল আমাদের দেশ। একটুতেই আবেগী হয়ে পড়ে। একটা ম্যাচে পরাজিত হওয়ার পরে এমন করছে যেন আমাদের বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে।” এবার দেখার যে আজকের ম্যাচে কি হয়।

Releated Posts

কেন প্রথম ম্যাচে সুযোগ পেলেন না বৈভব? জবাবে যা বললেন শ্রেয়াস

তিনি বলেন, “বৈভব খুব প্রতিভাবান ক্রিকেটার। উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ওর সামনে। কিন্তু আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top