দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রতিনিয়তই বিদ্রোহীদের তোপের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, কালীঘাট তৃণমূলের একাধিক নেতার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। অনেকে আবার প্রকাশ্যে বলেছেন যে তিনি থাকলে তাঁরা থাকবেন না দলে। এই আবহে বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দেব যদি ওদের কেউ ফিরে আসে। মিলিয়ে নিন, আসবে না একজনও।”
“ফিরে আসলে ২৪ ঘন্টার মধ্যে ইস্তফা” বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের



By










