• Home
  • জেলার খবর
  • যখন মমতার এলাকায় সিআইডি, তখন তিনি সাহায্য নিলেন পুরনো বন্ধু সোনিয়ার

যখন মমতার এলাকায় সিআইডি, তখন তিনি সাহায্য নিলেন পুরনো বন্ধু সোনিয়ার

Image

দেবজিৎ মুখার্জি: ‘পুরোনো বন্ধু’, কথা কংগ্রেস নেত্রী, সোনিয়া গান্ধীর সাহায্য নিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সই জাল কাণ্ডের তদন্ত করতে যখন তাঁর কালীঘাটের বাড়ি সংলগ্ন অফিসে তল্লাশি চালাতে আসেন সিআইডি আধিকারিকরা, তখন তিনি রওনা দেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনের উদ্দেশে। জাতীয় রাজনীতিতে বিষয়টি বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। 

ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি একাধিক ইস্যুতে উত্তপ্ত, যার মধ্যে অন্যতম ‘সই জাল কান্ড’। বিষয়টি জনসম্মুখে আসতেই জোর হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, অস্বস্তি আরো বেড়েছে ঘাসফুল শিবিরের। বিষয়টি নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূল কংগ্রেসকে এই ব্যাপারে লাগাতার আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির।

বর্তমানে ঘটনার তদন্ত করা হচ্ছে সিআইডির তরফ থেকে। তারা তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকেই চাপে তৃণমূল কংগ্রেস। দলের নানা বিধায়ককে তারা নোটিস দিয়েছে। বাদ পড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে লাগাতার নোটিস পাঠাচ্ছে তারা। তবে এখনো পর্যন্ত তিনি হাজিরা দেননি। কিন্তু যেভাবে লাগাতার বিষয়টিকে কেন্দ্র করে নোটিস পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবার সাংসদকে, তা নিয়ে নানা প্রশ্ন জন্মেছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে তল্লাশি চালাতে আসেন সিআইডির আধিকারিকরা। আজকের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাংলা সহ জাতীয় রাজনীতিতে। এবার দেখার বিষয় যে আগামীদিনে এর কি প্রভাব পড়তে চলেছে। কী হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top