• Home
  • দেশ
  • “সেই শক্তি দরকার ২০ জুলাইয়ের জন্য” সমর্থকদের উদ্দেশ্যে বললেন সোনম

“সেই শক্তি দরকার ২০ জুলাইয়ের জন্য” সমর্থকদের উদ্দেশ্যে বললেন সোনম

Image

দেবজিৎ মুখার্জি: শুক্রবার ২০তম দিনে পা দিয়েছে সমাজকর্মী গবেষক সোনম ওয়াংচুকের অনশন। তাঁর শারীরিক অবস্থা বেশ চিন্তাজনক। সেই অবস্থায় তিনি এদিন যন্তর মন্তরের মঞ্চ থেকে স্পষ্ট করে দেন, ২০ জুলাই পর্যন্ত তিনি যেভাবে হোক বেঁচে থাকবেন, কারণ ওইদিন তিনি নিজে নেতৃত্ব দিতে চান সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে। তিনি রসিকতার সুরে এও বলেন, “আমি ভূত হয়ে ফিরে আসব ২০ জুলাইয়ের মিছিল সফল না হলে।” মঞ্চ থেকে তিনি বলেন, “আমাকে হয়তো বাইরে থেকে দুর্বল লাগছে। কিন্তু ভিতর থেকে খুবই শক্ত। আশা করি আপনারাও তাই। সেই শক্তি দরকার ২০ জুলাইয়ের জন্য। আমরা শান্তিপূর্ণভাবে যাব সংসদে। নিজেদের বক্তব্য জানাব গণতন্ত্রের মন্দিরে গিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top