দেবজিৎ মুখার্জি, কলকাতা: বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতার হওয়া। শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ঘটনাকে ঘিরে যে অস্বস্তি আরো বেড়েছে তৃণমূল কংগ্রেসের, তা বলাই বাহুল্য।
শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “অভিযোগ তো নতুন নয় স্বরূপের বিরুদ্ধে। সবটা আমি সামনে এনেছিলাম ১২ বছর আগে সাংবাদিক বৈঠক করে। দুই ভাই মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করেছেন, শেষ করে দিয়েছেন।”
তাঁর আরো অভিযোগ, “স্বরূপ একা নন, বহু প্রভাবশালী ব্যক্তি তাঁকে ঘিরে ছিলেন, যাঁরা স্বরূপের ভুল সিদ্ধান্তে সর্বদা সায় দিয়ে গিয়েছেন।” বিজেপি নেত্রী এও দাবি করেন, “স্টুডিওপাড়ার যে প্রভাবশালীদের জন্য কাজ চলে গিয়েছে বহু টেকনিশিয়ান, শিল্পীদের, তাঁদেরও শাস্তি হওয়া উচিত।”



By










