দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল গোটা পশ্চিমবঙ্গ। শুক্রবার সকাল ৭:৩০টা নাগাদ বহরমপুরের কাছাকাছি কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে নিমতিতা-কাটোয়া লোকাল ধাক্কা মারে স্কুলপড়ুয়াদের গাড়িতে। দুর্ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল এবং বহরমপুর থানার পুলিশ। আহতরা চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেলে। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঘটনার জেরে সকাল থেকে বন্ধ হয়েছে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। স্থানীয়দের অভিযোগ, এই দুর্ঘটনার নেপথ্যে গোবিন্দপুর রেলগেটের গেটম্যানের গাফিলতি। শুধু তাই নয়, এলাকাবাসীদের তরফ থেকে এই অভিযোগও উঠেছে যে নেশাগ্রস্ত ছিলেন সেই গেটম্যান। প্রথমে তাঁকে স্থানীয়রা আটক করে রেখেছিলেন। পরে তাঁকে আটক করে থানায় বহরমপুর থানার পুলিশ নিয়ে এসেছে।
কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে স্কুলপড়ুয়াদের গাড়িতে ধাক্কা ট্রেনের

Tags:


By










