• Home
  • জেলার খবর
  • নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন

নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর মাত্র কটা ঘন্টা। রাত পোহালেই নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ, যা ঘিরে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মীদের। সকলেই অপেক্ষায় রয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে। ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে একাধিক নাম ঘোরাফেরা করছে। যদিও শুভেন্দু অধিকারীর সম্ভাবনা বেশি বলেই অনেকে মনে করছেন কারণ তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র থেকেই জয় পেয়েছেন। 

শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এক আলাদা সাজে সেজে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। যেহেতু আগামীকাল রবীন্দ্রজয়ন্তী, তাই বাজবে রবীন্দ্রসঙ্গীত। পাশাপাশি প্রবেশপথে দেখা যাবে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই। এছাড়া নানা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির থাকবেন। উপচে পড়া ভিড় হবে বলে অনুমান করা হচ্ছে এবং সেই কারণে কড়া নিরাপত্তার আয়োজন করছে কলকাতা পুলিশ। 

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে ব্রিগেড চত্বরে থাকবে প্রায় ৪ হাজার পুলিশকর্মী। ৩০টি সেক্টরে ভাগ করা হয়েছে গোটা এলাকা, যার প্রত্যেকটির দায়িত্ব ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা সামলাবেন। সাথে থাকবেন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এএসআই সহ অজস্র পুলিশকর্মী। এছাড়া ব্যবস্থা থাকবে ড্রোন নজরদারি, দূরবীণ হাতে পুলিশ বহুতলের ছাদে, বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা, ডোরফ্রেম ও হ্যান্ড মেটাল ডিটেক্টরেরও। বিশেষ হেলিপ্যাডেরও ব্যবস্থা করা হয়েছে হেলিকপ্টার ওঠানামার জন্য।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। 

তবে এবারের ভোটের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই স্পর্শকাতর আসন থেকেই জয় পাওয়া। বিশেষ করে ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। এছাড়াও বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ঘাসফুল শিবিরের সিংহভাগ হেভিওয়েট প্রার্থীর পরাজয়। এবার দেখার বিষয় যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হন।

Releated Posts

“দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি” শুভেন্দুর অভিযোগের পাল্টা দিলেন ববি

ফিরহাদ হাকিমের বক্তব্য, “বিল্ডিং ডিপার্টমেন্ট প্ল্যান অনুমোদন করে। দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি। আর আমার কাছে প্ল্যান আসার কথাও…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আপাতত বন্ধ উদ্ধারকাজ

আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top