• Home
  • দেশ
  • “ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছেন” রাহুলকে পাল্টা ধর্মেন্দ্রর

“ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছেন” রাহুলকে পাল্টা ধর্মেন্দ্রর

Image

দেবজিৎ মুখার্জি: “ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছেন” নিট প্রশ্নফাঁস কাণ্ডে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীকে পাল্টা দিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বিরোধীদের অধিকার রয়েছে বিরোধিতা করার, কিন্তু রাহুল গান্ধী যা করেছেন, তা ছাত্রছাত্রীদের ভয় দেখাতে। শুধু তাই নয়, এর চেয়ে বড় অভিযোগ তোলেন তিনি সোনিয়া পুত্রের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, রাগা চেয়েছিলেন দ্বিতীয়বারের পরীক্ষাও ভেস্তে যাক।

একাধিক ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি, যার মধ্যে অন্যতম নিট সহ নানা পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনা। বিষয়টি নিয়ে তীব্র হইচই পড়েছে জাতীয় রাজনীতিতে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। যদিও কেন্দ্রের তরফ থেকেও যাবতীয় সব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দেওয়া হয় বিরোধী দলগুলিকে।

এই আবহে সম্প্রতি কোটায় একটি কর্মসূচি করেন রাহুল গান্ধী, যা ঘিরে শোরগোল পড়েছিল জাতীয় রাজনীতিতে। এবার এই বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “প্রশ্ন করার অধিকার রয়েছে বিরোধী দলের। কিন্তু পরীক্ষার তিনদিন আগে কোটায় একটি কর্মসূচি করেন রাহুল গান্ধী ছাত্রছাত্রীদের ভয় দেখাতে, তাঁদের প্রস্তুতি নষ্ট করতে।” এরপরই তাঁর বিস্ফোরক অভিযোগ, “রাহুল গান্ধী চেয়েছিলেন ব্যর্থ হোক দ্বিতীয়বারের পরীক্ষাটিও।” দায়ভার গ্রহণ করেও তাঁর অভিযোগ, কংগ্রেস যে রাজনীতি করছে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে, তা ঘৃণ্য এবং সমাধানের পরিবর্তে চলছে কটুক্তি ও অভিযোগের রাজনীতি। তিনি বলেন, “ব্যবস্থার উন্নতির ব্যাপারে আমার চোখে একটিও গঠনমূলক পরামর্শ পড়েনি রাহুল গান্ধী বা কংগ্রেসের থেকে।”

Releated Posts

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“আবেদনকারী ও পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে বিশাল ফারাক” বিস্ফোরক অভিযোগ সৃজনদের

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টচার্য এবং সভাপতি এসএম সাজির তরফ থেকে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে…

ByByHafizur Rahaman Jun 23, 2026

“দিশাহীন ও অস্বচ্ছ” বঙ্গ বিজেপির বাজেটের সমালোচনা খার্গের

জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, “বাংলার এই বাজেট দিশাহীন ও অস্বচ্ছ। দিশা নেই কর্মসংস্থানের। নেই গৃহস্থের সঞ্চয়,…

ByByHafizur Rahaman Jun 23, 2026

অখিলেশের কার্যালয়ে চলল যোগী সরকারের বুলডোজার

ইউপি রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা। যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার চলল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সমাজবাদী পার্টির প্রধান, অখিলেশ যাদবের…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top