• Home
  • জেলার খবর
  • ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার হাত শিবির, ওরফে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই চত্বরে। এলাকায় বিশাল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে আটক পর্যন্ত করা হয়। নিট কেলেঙ্কারির জেরে যে ২০ জন প্রাণ হারিয়েছেন, সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ মোদি সরকারের তীব্র নিন্দা করেন ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী।

একাধিক ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি, যার মধ্যে অন্যতম নিট সহ নানা পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনা। বিষয়টি নিয়ে তীব্র হইচই পড়েছে জাতীয় রাজনীতিতে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। যদিও কেন্দ্রের তরফ থেকেও যাবতীয় সব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দেওয়া হয় বিরোধী দলগুলিকে।

এই আবহে এই জাতীয় দুর্নীতির প্রতিবাদ জানাতে পথে নামে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান লোকভবনের দিকে। তাঁদের পথে আটকায় পুলিশ। ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী সহ একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। তার আগে প্রিয়াঙ্কা চৌধুরী বলেছেন, “কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ব্যর্থ। আমাদের আন্দোলন তাঁর পদত্যাগের দাবিতে। ২০ জন প্রাণ হারিয়েছেন নিট কেলেঙ্কারিতে। কে দেবে এর জবাব?” এবার দেখার বিষয় যে এই ইস্যুতে কেন্দ্র বনাম বিরোধী পর্ব কোন পথে যায়। কী হতে চলেছে আগামীদিনে? সেদিকেই এখন তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল।

Releated Posts

“ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছেন” রাহুলকে পাল্টা ধর্মেন্দ্রর

তিনি বলেন, “প্রশ্ন করার অধিকার রয়েছে বিরোধী দলের। কিন্তু পরীক্ষার তিনদিন আগে কোটায় একটি কর্মসূচি করেন রাহুল গান্ধী…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুনালকে লক্ষ্য করে চোর স্লোগান বিধানসভায়, জবাবে যা বললেন তিনি……

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য পেশ করা শুরু হতেই বিজেপি বিধায়কেরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

শোকজের ২৪ ঘণ্টার মধ্যেই ববি সহ একাধিক অভিজ্ঞ নেতাকে বহিষ্কার কালীঘাটের তৃণমূলের

শোকজের ২৪ ঘণ্টার মধ্যেই ফিরহাদ হাকিম সহ একাধিক অভিজ্ঞ নেতাকে বহিষ্কার করা হলো কালীঘাটের তৃণমূলের তরফ থেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ভবানীপুর ফল মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ আদালতের

মঙ্গলবার কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণ করার।…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top