• Home
  • জেলার খবর
  • বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানীভবনে হাজিরা দিতে বিকেলে শহরে ফিরলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি ২১ দিনের আইনি রক্ষাকবচ পেয়েছেন। এদিন কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ। যদিও নিরাপত্তার বলয়ে তিনি দ্রুত গাড়িতে ওঠেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে কালীঘাটের বাড়িতে যান এবং সেখানে কিছুক্ষণ থাকার পর তিনি রওনা দেন ভবানীভবনের উদ্দেশ্যে বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কী লেখা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যে বা আগামীদিনে এই পর্বে আর কি হতে চলেছে, সেদিকেই এখন নজর রয়েছে সকল রাজ্যবাসীর। কী হতে চলেছে? তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top