• Home
  • জেলার খবর
  • “একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: “রাজ্যের সব পুরসভাগুলিতে বিভিন্ন অভিযোগ উঠলেই কোনও অভিযোগ নেই বহরমপুর পুরসভায়” শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কটাক্ষ করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেন যে সেখানকার তৃণমূলের পুরসভাকে মদত দিয়ে চলেছে বিজেপির এক ক্ষুদ্র অংশ। যদিও অধীর চৌধুরীর এমন অভিযোগের পাল্টা দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তাদের বক্তব্য, তিনি দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে যে চৌর্যবৃত্তি করে বড় হয়েছে এখানকার পুরসভা। বিজেপিও জানে। আমি জানি এক নয় বিজেপির সব নেতা। বিজেপির এক ক্ষুদ্র অংশ তারা কিন্তু দিব্যি মদত দিয়ে চলেছে এখানকার তৃণমূলের পুরসভাকে।” তাঁর সংযোজন, “যাঁদের চাকরি কেড়ে নিয়েছিল, ফেরত দেওয়া হয়নি তাঁদের। যাঁদের মাইনে বন্ধ করে দিয়েছিল, ফেরত দেওয়া হয়নি তাঁদের মাইনে।”

অধীর রঞ্জন চৌধুরী বলেন, “এই পুরসভাকে বহরমপুর পুরসভা এবং এখানকার নির্দিষ্ট বিজেপি নেতা মিলেমিশে আজও লুট করে চলেছে।” তবে বিজেপিরর বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজনের দাবি, “দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন অধীর চৌধুরী। উনি নির্দিষ্ট করে বলুন তৃণমূলের সাথে যোগাযোগ রয়েছে কোন নেতার। ব্যবস্থা নেব আমরা।” বহরমপুরে পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বক্তব্য, “দুর্নীতির অভিযোগ থাকলে উনি জানান জেলাশাসক, পুরমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল আগামীদিনে কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের একাংশের।

Releated Posts

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক কুনাল

কুনাল ঘোষের বক্তব্য, “ওনাকে বিশ্বাস করে পদ দিয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল আমাদের অনেকের আপত্তি থাকা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপের বৈঠক, এবার কি যাচ্ছেন বিদ্রোহীদের শিবিরে?

শনিবার উত্তর কলকাতার সাংসদ যান দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে। তাঁর সাথে ছিলেন অন্যতম প্রভাবশালী সাংসদ…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top