• Home
  • জেলার খবর
  • সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরও এক বড় সিদ্ধান্ত বদলের বাংলায়। কী সেই সিদ্ধান্ত? কলকাতার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এবার নাম রাখা হলো গোপাল মুখার্জি রোড। বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর আলোচনা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। বলা ভালো, তৈরি হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, উঠতে শুরু করেছে নানা প্রশ্নও।

কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে।” তাঁর সংযোজন, “এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক ঐতিহাসিক ভুল শোধরাতে। এবার থেকে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড।” গেরুয়া শিবিরের বক্তব্য, এটি শুধু এক রাস্তার নাম পাল্টানো নয়, বরং এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিহাসের পুনর্মূল্যায়নের।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই জোরকদমে ময়দানে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। তুঙ্গে রাজনৈতিক তরজাও। এবার সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে রাখা হলো গোপাল মুখার্জি রোড, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও এই নাম পাল্টানো নিয়ে বিতর্ক প্রথম নয়, এর আগেও হয়েছে দেশে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। শুধু তাই নয়, পুরসভার এই সিদ্ধান্তের জেরে রাজ্যজুড়ে তোলপাড় হয় কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। এবার দেখার যে জল কতদূর গড়ায়। পাশাপাশি, বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়ে কি মন্তব্য করে, সেটাও নজরে রাখার মতো।

Releated Posts

গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

সৌরভ দাস জানিয়েছেন, “একটা অসাধারণ খবর। আমার খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভূতভাবে যাঁর নাম…

ByByHafizur Rahaman Jun 22, 2026

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

কলকাতা পুরসভার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করল হাত শিবির,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

ব্যাঙ্ককে টাকা ফ্রিজের জন্য চিঠি ঘটনায় শোকজ, বিস্ফোরক জবাব অরূপের

এই ব্যাপারে তৃণমূলের তরফ থেকে শোকজ করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দেন…

ByByHafizur Rahaman Jun 22, 2026

“দিশা দেখানো হবে” বাজেট প্রসঙ্গে বললেন স্বপন দাশগুপ্ত

তার আগে রাজ্যের নয়া অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, “যতটাই করতে পারি, করব এই বাজেটে।” তাঁর সংযোজন, “কী করতে…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top