• Home
  • খেলা
  • ফের চমকে দিল কাবো ভার্ডে, এবার ড্র উরুগুয়ের বিরুদ্ধে

ফের চমকে দিল কাবো ভার্ডে, এবার ড্র উরুগুয়ের বিরুদ্ধে

Image

নিউজ ডেস্ক: ফের ফুটবল জগতকে চমকে দিল কাবো ভার্ডে। চলতি বিশ্বকাপে আরও এক শক্তিশালী দলের বিরুদ্ধে তারা শেষ করল ড্র দিয়ে। উরুগুয়ের বিরুদ্ধে তারা ম্যাচ শেষ করলো ২-২ গোলে। উরুগুয়ের তরফ থেকে অ্যাটাকিং ফুটবল আসলেও তারা যেভাবে পাল্টা দিয়েছে, তার প্রশংসা করেছন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ফুটবল তারকারাও। বিস্তারিতভাবে বলতে গেলে, তাদের এই খেলা যে স্তম্ভিত করে দিয়েছে উরুগুয়েকেও, তা না বললেও বোঝা যায়। 

সোমবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচটি খেলা হয় মায়ামি গার্ডেন্সের মায়ামি স্টেডিয়ামে। জয় পাওয়ার লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলা শুরু করে উরুগুয়ে। তবে ২১ মিনিটে ধাক্কা খায় তারা। পিনার গোলে এগিয়ে যায় কাবো ভার্ডে। এরপর সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের মাত্রা আরো বাড়ায় উরুগুয়ে। অবশেষে ৪৪ মিনিটে আরাউজোর গোলে ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। তবে লিড নিতে বেশি সময় লাগেনি তাদের। প্রথমার্ধ শেষের দোরগোড়ায় ক্যানববিওর গোলে ২-১এ পৌঁছে যায় তারা। অবশেষে প্রথমার্ধ শেষে ২-১ স্কোরলাইনে এগিয়ে থাকে উরুগুয়ে। 

দ্বিতীয়ার্ধেও উরুগুয়ের খেলায় কোনও বদল দেখা যায়নি। আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা। তবে ৬১ মিনিটে সুযোগ কাজে লাগাতে সফল হয় কাবো ভার্ডে। ভ্যারেলার গোলে ম্যাচে কামব্যাক করে তারা। এরপর শেষ পর্যন্ত উরুগুয়ে করে যায় আক্রমণ এবং তা ডিফেন্ড করে যায় কাবো ভার্ডে। ম্যাচ শেষ হয় ২-২ ফলাফলে। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘গ্রুপ এইচ’এ উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে এবং কাবো ভার্ডে তৃতীয় স্থানে। এবার দেখার বিষয় যে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেমন পারফর্ম করে তারা।

Releated Posts

কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো মিশর

সোমবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল নিউজিল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বিশাল মার্জিনে জয় পেল তারা। ম্যাচের…

ByByHafizur Rahaman Jun 22, 2026

দশজনের বেলজিয়ামকেও হারাতে পারল না ইরান

যদিও দেখার মতো বিষয় ছিল ১০জন প্লেয়ার নিয়ে খেলেও বেলজিয়াম রীতিমতো ছড়ি ঘুড়িয়েছে ইরানের উপর। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের এক…

ByByHafizur Rahaman Jun 22, 2026

সৌদিকে গুঁড়িয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় স্পেনের

ম্যাচের ফলাফল ৪-০। বিস্তারিতভাবে বলতে গেলে, এদিন সৌদি আরব কোনভাবেই দাঁড়াতে পারেনি স্পেনের আক্রমত্বক ফুটবলের সামনে। রীতিমতো হাবুডুবু…

ByByHafizur Rahaman Jun 22, 2026

“আরও একটি বড় সিরিজ হতে চলেছে” ইংল্যান্ড সিরিজ নিয়ে বললেন গিল

শুভমান গিল বলেন, “ইংল্যান্ডের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সাথে কিছুটা বেশি মিলবে, পুরোপুরি একরকম না হলেও বেশ কাছাকাছি।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top