দেবজিৎ মুখার্জি: রাজ্যে পালাবদলের পর থেকে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, যার মধ্যে অন্যতম ভাঙন। বিষয়টি নিয়ে যেমন রাজনৈতিক মহলে জোড় চর্চা চলছে, তেমনি একাধিক প্রশ্নও উঠতে শুরু করেছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়দের অস্বস্তি বাড়ালেন অন্যতম বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সাথে, যার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার তাঁর নাম উঠতে শুরু করেছে কিনা বিদ্রোহী সাংসদদের তালিকায়।
শনিবার উত্তর কলকাতার সাংসদ যান দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে। তাঁর সাথে ছিলেন অন্যতম প্রভাবশালী সাংসদ শতাব্দী রায়। জানা গিয়েছে, সেখানে বেশ খানিকক্ষণ বৈঠক হয়। যদিও বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউ। কিন্তু বঙ্গ রাজনৈতিক মহলে এমন কথা উঠতে শুরু করেছে যে বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফলের পর থেকেই নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপর তাঁর এই পদক্ষেপ ঘিরে হইচই পড়েছে চারিদিকে।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গীর মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি দলের বিশ্বস্ত সৈন্য বলে পরিচিত ছিলেন। দলের দুঃসময়ে তাঁর এই পদক্ষেপ ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, এই মুহূর্তে বইছে সমালোচনার ঝড়। তবে দিনের শেষে দেখার বিষয় যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়। আগামীদিনে কি হয়, সেদিকেই এখন নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।



By










