• Home
  • জেলার খবর
  • মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহালের সিদ্ধান্ত রাজ্য সরকারের

মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহালের সিদ্ধান্ত রাজ্য সরকারের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর পাম অ্যাভিনিউয়ের বাসভবনের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে, যা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল বঙ্গ রাজনৈতিক মহলে। তবে ভিন্ন মতাদর্শ হওয়া সত্বেও এবার বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অতি তাড়াতাড়িই পাম অ্যাভিনিউয়ের বাসভবনে ফের মোতায়েন করা হবে নিরাপত্তারক্ষী বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top