• Home
  • দেশ
  • সিজেপির প্রতিনিধিদের সঙ্গে নাড্ডা দেখা করার পরও অনশন চলবে সোনমের

সিজেপির প্রতিনিধিদের সঙ্গে নাড্ডা দেখা করার পরও অনশন চলবে সোনমের

Image

দেবজিৎ মুখার্জি: দাবি অনুযায়ী সোমবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তবে তারপরও অনশন থেকে সরে আসতে নারাজ সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকে স্ত্রী গীতাঞ্জলির দ্বারা হাতে লেখা এক চিঠিতে তাঁর বার্তা, “আমি অনশন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের উপর যে নির্মম আচরণ করা হয়েছে, তা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। যতক্ষণ না পর্যন্ত তরুণ নেতারা সংসদ ভবনে গিয়ে দেখা করার অনুমতি পাবেন সাংসদদের সঙ্গে বা তাঁরা দেখা করার সুযোগ পাবেন আমার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত চলবে আমার অনশন।” তাঁর কথায়, “আশা করি, সরকার তার আগেই নিশ্চিত করবে শিক্ষামন্ত্রীর জবাবদিহিতার বিষয়টি। উসকানির পরও যেভাবে শান্তি বজায় রেখেছে তরুণরা, তাতে আমি অভিভূত। ওদের সমস্যার যাতে দ্রুত সমাধান করা হয়।” প্রসঙ্গত, দেখা করার পর কেন্দ্রের তরফ থেকে সিজেপিকে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top