দেবজিৎ মুখার্জি, কলকাতা: সাময়িকভাবে বিমানবন্দরের অন্দরে থাকা মসজিদে বন্ধ থাকবে নামাজ পাঠ। সূত্রের খবর, এই সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকছে। এর প্রতিবাদ জানাতে শুক্রবার বিমানবন্দরের ৭ নম্বর গেটে জমায়েতের আহ্বান জানিয়েছেন রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেছেন, “সকাল সাড়ে ১১টা নাগাদ ওখানে নামাজ পড়তে যাবে এলাকার লোকজন। আর বাংলার ১ কোটি মুসলমানদের কাছে অনুরোধ নামাজ পড়তে যান কালো ব্যাজ পরে। দোয়া করে চলে আসুন আল্লাহের কাছে। বিক্ষোভ প্রদর্শনের কোনও দরকার নেই। কোনও মাইকিং, ক্যানভাস কিছু থাকবে না।”
প্রতিবাদের ডাক সিদ্দিকুল্লা চৌধুরীর



By










