• Home
  • দেশ
  • সোনমের অনশন ঘিরে কেন্দ্রের উদাসীনতার সমালোচনা সঞ্জয়ের

সোনমের অনশন ঘিরে কেন্দ্রের উদাসীনতার সমালোচনা সঞ্জয়ের

Image

দেবজিৎ মুখার্জি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়ে দিল্লির যন্তর মন্তরে যেভাবে টানা অনশন চালাচ্ছেন সমাজকর্মী গবেষক সোনম ওয়াংচুক, তা রীতিমত হইচই ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে। গোটা ঘটনায় কেন্দ্রের উদাসীনতার সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। নাগপুরে তাঁর বক্তব্য, “তাঁর শারীরিক অবস্থা খুব সংকটজনক এবং আশঙ্কাও রয়েছে অঙ্গ বিকল হওয়ার l। এই খবর কি পৌঁছচ্ছে না প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে?” পাশাপাশি প্রশ্নফাঁসের ঘটনায় আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top