দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। খুশির হাওয়া বইছে গোটা পানিহাটি জুড়ে। এবার তা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ও সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। দুজনেই খুশিপ্রকাশ করেছেন তীর্থঙ্করের গ্রেফতারি নিয়ে। রত্না দেবনাথের বক্তব্য, “কান টানলে মাথা আসবে। কানের পর এবার আমরা অপেক্ষায় আছি মাথার।” অন্যদিকে কলতানের বক্তব্য, “দুর্নীতি করেছেন, গ্রেপ্তার হয়েছেন, ঠিক আছে। আইন আইনের পথে চলবে। কিন্তু কোনও দোষী যেন আইনের হাত থেকে ছাড়া না পায় বিজেপির ছাতার তলায় গিয়ে, তা দেখতে হবে কঠোরভাবে।”
তীর্থঙ্করের গ্রেফতারিতে খুশি রত্না-কলতান



By










